দু’দিনের ভারত সফরে ট্রাম্প, একঝলকে দেখে নিন মার্কিন প্রেসিডেন্টের সফর সূচী
দু’দিনের ভারত সফরে ট্রাম্প, একঝলকে দেখে নিন মার্কিন প্রেসিডেন্টের সফর সূচী
২৪–২৫ ফেব্রুয়ারি ভারতে দু’দিনের সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে রাজকীয় স্বাগত জানানোর জন্য সেজে উঠছে ভারত। বুধবার বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রীঙ্গলা জানিয়েছেন গত আটমাসে মোদী–ট্রাম্প এ নিয়ে পঞ্চমবার বৈঠক করবেন। ট্রাম্পের সঙ্গে উচ্চ–পর্যায়ের প্রতিনিধিরাও ভারত সফরে আসবেন বলে জানিয়েছেন বিদেশ সচিব।

আহমেদাবাদ সফর
২৪ ফেব্রুয়ারি ট্রাম্প গুজরাটের আহমেদাবাদে পৌঁছাবেন সকাল ১১টার সময়। তাঁকে এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বায়ুসেনার বিমানে করে সস্ত্রীক ট্রাম্প আসবেন বলে জানা গিয়েছে। রোডশোয়ের পর দুই নেতা পৌঁছাবেন মোতেরা স্টেডিয়ামে। রোডশো চলাকালীনই সবরমতী আশ্রম পরিদর্শন করবেন ট্রাম্প। এখানে ১৫ মিনিট কাটাবেন তিনি। মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প' নামে গ্র্যান্ড একটি অনুষ্ঠান হবে। নব নির্মিত ক্রিকেট স্টেডিয়ামে ট্রাম্পকে স্বাগত জানানো হবে। এই অনুষ্ঠানে এক থেকে দেড় লক্ষ মানুষ যোগ দেবেন। দুপুর সাড়ে বারোটার সময় দুই নেতা এই অনুষ্ঠানে আসবেন এবং একসঙ্গে বক্তৃতা করবেন। আমেরিকায় ‘হাউডি মোদী'র অনুকরণেই ভারতে ‘নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানটি হবে।

আগ্রা সফর
ওইদিনই সাড়ে তিনটের সময় সস্ত্রীক ট্রাম্প উত্তরপ্রদেশে আগ্রার উদ্দেশ্যে রওনা দেবেন। বিকেল পাঁচটার সময় তাঁদের আগ্রা পৌঁছানোর কথা রয়েছে। এখানে তাজ মহল দর্শন করবেন বলে জানা গিয়েছে। আইটিসি মৌর্যতে রাত কাটিয়ে পরের দিন অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি দিল্লি ফিরে যাবেন।

দিল্লির সফর সূচী
২৫ ফেব্রুয়ারি সকাল দশটায় রাষ্ট্রপতি ভবনে ট্রাম্পকে সরকারি অভ্যর্থনা জানানো হবে এবং ১০টা ৪৫ মিনিটে ট্রাম্প-মেলেনা রাজঘাটে যাবেন। ১১টা ৩০ মিনিটে হায়দরাবাদ হাউসে যৌথ সাংবাদিক সম্মেলন করবেন মোদী-ট্রাম্প। এটাই ট্রাম্পের শেষ কর্মসূচী বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications