ফেব্রুয়ারিতে ভারত সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প, হতে পারে নানা বিষয়ে চুক্তি
ভারত সফরে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি মধ্যে এই সফর হওয়ার কথা।
ভারত সফরে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি মধ্যে এই সফর হওয়ার কথা। এই সফরে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যুগ্ম অনুষ্ঠানে অংশ নেবেন। সেই অনুষ্ঠানটি হওয়ার কথা আহমেদাবাদে। তবে এখনও চূড়ান্ত সফরসূচি তৈরি হয়নি বলেও জানা গিয়েছে।

আমেরিকা সরকারের তরফে হোটেল বুক
জানা গিয়েছে, আমেরিকা সরকারের তরফ থেকে দিল্লির আইটিসি মোর্য হোটেল ২১-২৪ ফেব্রুয়ারি বুক করা হয়েছে। হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুট সেই তালিকায় রয়েছে। এর আগে দিল্লিতে বারাক ওবামা এবং ক্লিনটন আসার সময়েও আইটিসি মৌর্য বুক করা হয়েছিল।

মানবাধিকার কমিশনে আক্রমনের প্রস্তুতি পাকিস্তানের
২৪-৩০ অক্টোবর রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনে বসছে সাধারণ সভা। সেখানে পাকিস্তান ভারতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই সময়ে আমেরিকার প্রেসিডেন্টের ভারত সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ। পাকিস্তানের আক্রমণের বিষয়বস্তু হিসেবে থাকতে চলেছে ভারতের সংবিধানের ৩৭০ ধারার অবলুপ্তি থেকে নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গ। পাকিস্তানের নতুন বন্ধু মালয়েশিয়া এবং তুর্কি ৪৭ সদস্যের রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের অংশ না হলেও, ওআইসিতে প্রস্তাব পাশ করিয়ে চাপ তৈরি করতে পারে বলেই অনুমান।

উদ্দেশ্য বাণিজ্য চুক্তি
সূত্রে খবর অনুযায়ী, ট্রাম্পের ভারত সফরের মূল উদ্দেশ্য বাণিজ্য চুক্তি। এছাড়াও দুদেশের সর্বোচ্চ নেতৃত্বের আলোচনার তালিকায় চিন, ইন্দো-প্যাসিফিক, আফগানিস্তান, ইরান, সন্ত্রাসবাদ স্থান পাবে বলেই মনে করা হচ্ছে।

আমেরিকা থেকে ভারত নিতে পারে যুদ্ধাস্ত্র
ট্রাম্পের এই সফরে ভারত ও আমেরিকার মধ্যে কোনও সামরিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা না থাকলেও, আশা করা হচ্ছে ভারত আমেরিকা থেকে আক্রমণকারী অ্যাপাচে হেলিকপ্টার, বহুকাজে ব্যবহৃত হেলিকপ্টার কিনতে পারে। এছাড়াওো অস্ত্রবাহী ড্রোন কেনারও সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications