Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইন্দো-আমেরিকানদের জীবনজয়ের গল্প শোনাবে চেন্নাইয়ের মার্কিন কনস্যুলেট, প্রথম অতিথি নাসার স্বাতী মোহন

চেন্নাইয়ে স্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল ভার্চুয়াল কথোপকথন শুরু করতে চলেছেন। শুরুতেই যার মুখ্য অতিথি ইন্দো-আমেরিকান এরোস্পেস ইঞ্জিনিয়ার ডক্টর স্বাতী মোহন। অনুষ্ঠানটি হবে আগামী ২৮ জুলাই সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানের পোশাকি নাম #DiasporaDiplomacy সিরিজ।

ইন্দো-আমেরিকানদের জীবনজয়ের গল্প শোনাবে মার্কিন কনস্যুলেট

নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির গাইডেন্স, নেভিগেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেমস ইঞ্জিনিয়ারিং গ্রুপের সুপারভাইজার হিসাবে কাজ করেন স্বাতী। ২০২০ সালে নাসার মঙ্গল অভিযানেও এই গাইডেন্স, নেভিগেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেমস অপারেশনের দায়িত্বে ছিলেন তিনি।

যে #DiasporaDiplomacy সিরিজটি হতে চলেছে সেখানে ইন্দো-আমেরিকানরা তাঁদের পথ চলার গল্প শোনাবেন। একইসঙ্গে ভারত-মার্কিন সম্পর্ককে আরও শক্তিশালী করতেও এই ধরনের বিশেষ উদ্যোগ অনুঘটকের কাজ করবে বলে মনে করা হচ্ছে। ইন্দো-আমেরিকানরা সেদেশের ব্যবসা, শিক্ষা, উদ্ভাবন, স্বাস্থ্য, বিজ্ঞান ক্ষেত্রে তাঁদের সফলতার গল্প শোনাবেন।

অনুষ্ঠানটির উদ্বোধন করবেন চেন্নাইয়ে স্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল জুডিথ রাভিন। তিনি জানিয়েছেন, মার্কিন মুলুকে চল্লিশ লক্ষের বেশি আমেরিকান থাকেন। দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সেতুবন্ধনে এই নাগরিকদের ভূমিকা উল্লেখযোগ্য।

আগামী বুধবারের অনুষ্ঠানে স্বাতী মোহন কথা বলবেন রাষ্ট্রপুঞ্জের স্পেস ফর উইমেন নেটওয়ার্ক মেন্টর দীপানা গান্ধীর সঙ্গে। এছাড়া থাকবেন ছাত্রছাত্রী, সাংবাদিক ও মহাকাশ নিয়ে উৎসাহীরা। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে মঙ্গল অভিযান - নানা বিষয়ে খোলামেলা আলোচনা হওয়ার কথা রয়েছে।

এই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে রেজিস্টার করুন এই লিঙ্ক থেকে: https://statedept.zoomgov.com/webinar/register/WN_Zh6CxJU7QyugRH3gJ9FlEg

এছাড়াও চেন্নাইয়ের মার্কিন কনস্যুলেট জেনারেলের ফেসবুক পেজ থেকে এই অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং হবে। সেখানে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন দর্শকরা।

পরের অনুষ্ঠান হবে ১৮ অগাস্ট। সেখানে অংশ নেবেন গ্র্যামি নমিনেটেড ইন্দো-আমেরিকান সঙ্গীতশিল্পী প্রিয় দর্শিনী। তিনি পরের দিন ১৯ অগাস্ট ভার্চুয়াল ওয়ার্কশপও করবেন।

স্বাতী মোহন একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার। তিনি নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির গাইডেন্স, নেভিগেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেমস ইঞ্জিনিয়ারিং গ্রুপের সুপারভাইজার হিসাবে ২০২০ সালে নাসার মঙ্গল অভিযানে কাজ করেছেন। তাঁর এই কাজের জন্য মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন পর্যন্ত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন স্বাতী মোহনকে। একইসঙ্গে রাষ্ট্রপতি প্রশংসা করেছেন সেদেশে বসবাসকারী ইন্দো-আমেরিকানদের। যাঁরা সেদেশের বিজ্ঞান ও প্রযুক্তিতে অনবদ্য অবদান রেখেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+