মহাকুম্ভ ২০২৫-এ গোটা বিশ্বকে প্রয়াগরাজে মিলিত হওয়ার ডাক ভারতের, দিল্লিতে এক অনুষ্ঠানে সগর্বে আহ্বান
ভারতকে যদি ভালো করে চিনতে হয়, তাহলে মহাকুম্ভে আসুন। সারা বিশ্বকে এটাই যেন বলছে ভারত।
নয়া দিল্লির অশোকা হোটেলের রিগ্যাল হলে ভারতের সেই সাংষ্কৃতিক ও আধ্যাত্মিক স্বত্ত্বাই যেন ফুটে উঠল একঝলকে।

উত্তরপ্রদেশ পর্যটন দফতর মহাকুম্ভ ২০২৫ এর আগে এক সম্মিলনীর আয়োজন করেছিল। দেশ-বিদেশের স্বনামধন্যরা, আমলা, রাষ্ট্রদূতেরা সেখানে আসেন। সঙ্গম শহর প্রয়াগরাজের নানা খণ্ডচিত্র সেখানে ফুটিয়ে তোলা হয়েছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যটন ও সাংষ্কৃতিক মন্ত্রকের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং উত্তরপ্রদেশের পর্যটন ও সাংষ্কৃতিক দফতরের মন্ত্রী জয়বীর সিং। সেখানে অনবদ্য ভঙ্গিমায় নৃত্য ও সুরের মূর্চ্ছনায় কুম্ভমেলার ইতিহাস পরিবেশিত হয়।

অশোকা হোটেলের সেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী শেখাওয়াত। গোটা বিশ্বের সামনে তিনি মহাকুম্ভ নিয়ে আবেদন রাখেন। তিনি বলেন, যদি গোটা ভারতকে এক জায়গায় চাক্ষুষ করতে চান, তাহলে মহাকুম্ভে আপনাকে যেতেই হবে। কত নিপূণভাবে লক্ষ লক্ষ পূণ্যার্থী ও দর্শনার্থীর জন্য কুম্ভ উপলক্ষ্যে আয়োজন করা হয়, সেই কথা তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। বিলাসবহুল ব্যবস্থা, অসাধারণ যাতায়াত ব্যবস্থা ও ভ্রমণের লভ্যতাকে যেভাবে মন্ত্রী শেখাওয়াত ব্যাখ্যা করেছেন তাতে যেন প্রাণবন্ত এক শহরের রোজনামচাকে সকলের চোখের সামনে জীবন্ত করে তুলেছিল।

রাজ্যের মন্ত্রী জয়বীর সিংও একইভাবে কুম্ভমেলার গুরুত্ব ও ঐতিহ্য সকলের সামনে তুলে ধরেন। তিনি বলেন, মহাকুম্ভ ২০২৫ হতে চলেছে ভারতের বিবিধের মাঝে একতার সবচেয়ে বড় বিজ্ঞাপন। গোটা বিশ্ব একটা পরিবার। এবং মহাকুম্ভ ধর্মের ঊর্ধ্বে উঠে যে একটি বিশ্বজনীন উৎসব এই ভাবনা রাজ্যের মন্ত্রী কথায় ফুটে উঠেছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উত্তরপ্রদেশ পর্যটন দফতরের সচিব মুকেশ কুমার মেশরামের কুম্ভ নিয়ে প্রেজেন্টেশন। সেখানে তিনি দেখান কীভাবে এই মেলা উপলক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। থাকা-খাওয়া থেকে শুরু করে ওয়াটার স্পোর্টস, সাংষ্কৃতিক অনুষ্ঠান সহ সঙ্গমের হেলিকপ্টার রাইড - সবই থাকছে বিশ্বের সবচেয়ে বড় এই মেলায়।
মহাকুম্ভ নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া, সেশেলস, সুইজারল্যান্ড, নেপালের মতো দেশের রাষ্ট্রদূতেরা। এতে প্রমাণিত যে কুম্ভ মেলার অনুষ্ঠান দেশ, ধর্মের সীমানা ছাড়িয়ে এক বিশ্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

এই অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে আসল মহাকুম্ভ ২০২৫ যে কত জাঁকজমকপূর্ণ হতে চলেছে তার এক আগাম আভাস বোধহয় উদ্যোক্তারা দিতে পেরেছেন। আগামী দিনে সেই ইতিহাস নিশ্চিতভাবে রচিত হতে চলেছে। এখন সময় শুধু অপেক্ষার। ভারত তৈরি মহাকুম্ভ আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দিতে।












Click it and Unblock the Notifications