যোগীরাজ্যে ফের ধাক্কা পদ্ম শিবিরে! পাল্লা ভারী হচ্ছে সমাজবাদী পার্টির

উত্তর প্রদেশ উপনির্বাচনে কিছুদিন আগেই বড় সড় ধাক্কা খেয়েছে বিজেপি। সেখানে, মায়াবতীর বিএসপি ও অখিলেশের সমাজবাদী পার্টির 'বুয়া-ভতিজা' জুটি দখল করেছে গেরুয়া শিবির গোরক্ষপুর ও ফুলপুর কেন্দ্র দুটিই।

উত্তর প্রদেশ উপনির্বাচনে কিছুদিন আগেই বড় সড় ধাক্কা খেয়েছে বিজেপি। সেখানে, মায়াবতীর বিএসপি ও অখিলেশের সমাজবাদী পার্টির 'বুয়া-ভতিজা' জুটি দখল করেছে গেরুয়া শিবির গোরক্ষপুর ও ফুলপুর কেন্দ্র দুটিই। এবার অখিলেশের সমাজবাদী পার্টি দলে টেনে নিল বিজেপিমন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যর জামাই নাভাল কিশোরকে।

যোগীরাজ্য়ে ফের ধাক্কা পদ্ম শিবিরে! পাল্লা ভারী হচ্ছে অখিলেশের

উল্লেখ্য, যোগীরাজ্যে বিজেপির মন্ত্রী সভার শ্রমমন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য। যিনি ২০১৬ সাল পর্যন্ত মায়াবতীর বিএসপি-র সদস্য ছিলেন। এরপর দল পরিবর্তন করে তিনি চলে আসেনে পদ্মশিবিরে। উত্তর প্রদেশের জনপ্রিয় দলিত নেতাদের অন্য়তম এই স্বামী প্সাদ মৌর্য।আর তাঁরই জামাই বিজেপি বিরোধী সমাজবাদী পার্টি শিবিরে যোগ দেওয়াতে রীতিমত স্তম্ভিত উত্তরপ্রদেশ বিজেপি। উপ নির্বাচনের হার আর তার পর রাজ্যের মন্ত্রীর জামাই নভাল কিশোরের বিরোধী শিবিরে যোগদান বেশ চিন্তায় রেখেছে যোগী সরকারকে।

প্রসঙ্গত, গোরক্ষপুরে নিশাদদের ভোট দখলের জন্য , তুরুপের তাস হিসাবে নিশাদ নেতা প্রবীণ কুমারকে প্রার্থী করেন অখিলেশ। সপা নেতা প্রবীণ , বিএসপি- সপা জোটের হয়ে ভোটে দাঁড়ান। আর সেই ঘরানা ধরেই এবার দলিত ভোটকে নিজের দিকে আনতে সমাজাবাদী পার্টি নেতা অখিলেশ ঘুটি সাজাচ্ছেন বলে খবর। আর সেই গ্লেমপ্ল্যানের দিকে এক ধাপ এগিয়ে এদিন তিনি দলে স্বাগত জানান নাভাল কিশোরকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+