দুইয়ের বেশি সন্তান হলে রাজ্য সরকারি চাকরি মিলবে না, দাঁড়ানো যাবে না স্থানীয় ভোটে ! কড়া মনোভাবে যোগী সরকার

উত্তরপ্রদেশ পপুলেশন (কন্ট্রোল , স্টেবিলাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার) বিল ২০২১ রাত পোহালেই সেরাজ্যের বিধানসভায় পেশ হতে চলেছে। এই বিল নিয়ে প্রস্তাবিত নানান বিষয়ে সম্ভবত যোগী আদিত্যনাথ নিজের বক্তব্য তুলে ধরবেন। তবে তার আগে এই বিলে একাধিক প্রস্তাবিত বিষয় কার্যত ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে শোরগোল ফেলে দিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক যোগী সরকারের নয়া ফর্মুলা।

বিলে কোন প্রস্তাবনা রয়েছে?

বিলে কোন প্রস্তাবনা রয়েছে?

২০২২ সালের বিধানসভা ভোটের আগে কার্যত বড়সড় চ্যালেঞ্জ নিয়ে একাধিক সংস্কারের রাস্তায় হেঁটে তাবড় পদক্ষেপের পথে যোগী সরকার। যোগী আদিত্য়নাথ সরকারের প্রস্তাবিত বিলে একাধিক তাক লাগানো প্রস্তাব রয়েছে। বিলে প্রস্তাব রাখা হয়েছে যে, দুইয়ের বেশি সন্তান হলে সরকারি প্রকল্প থেকে সেই ব্যক্তি সুবিধা পাবেন না। দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরিতে আবেদন বাতিল হবে, এমনকি সন্তান সংখ্যা ২ এর বেশি হলে , স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না সেই ব্যক্তি।

আর কোন কোন প্রস্তাবনা নজর কাড়ছে?

আর কোন কোন প্রস্তাবনা নজর কাড়ছে?

প্রসঙ্গত, উত্তরপ্রদেশ পপুলেশন বিলে প্রস্তাবনায় বলা হয়ে যে যাঁদের সন্তান সংখ্যা ২ , তাঁদের সরকারি ক্ষেত্রে প্রমোশনে সমস্যা হতে পারে। এমন পরিবার রেশনের ক্ষেত্রে কেবল ৪ জনের রেশনই পাবে। ২ এর বেশি সন্তান হলে, সেই পরিবার সরকারের সমস্ত ভর্তুকির সুবিধা থেকে বঞ্চিত হবে।

বিয়ের ক্ষেত্রে নয়া নিয়ম

বিয়ের ক্ষেত্রে নয়া নিয়ম

বিলের প্রস্তাবনায় বলা হয়েছে যে যদি কারোর একাধিক বিয়ে থাকে ,তাহলে প্রতিটি দম্পতি একজন বিবাহিত দম্পতি হিসাবে বিবেচিত হবেন। সে ক্ষেত্রে একাধিক দাম্পত্য জীবনে আসা সন্তানের ক্ষেত্রেও উত্তরপ্রদেশ সরকার ২ সন্তানের আইনটিই প্রযোজ্য রাখবে।

 এক সন্তান হলে বড়সড় কোন কোন সুবিধা!

এক সন্তান হলে বড়সড় কোন কোন সুবিধা!

উত্তরপ্রদেশ সরকার তাদের সাম্প্রতিক নিয়মে জানিয়েছে, যাঁদের একটি করে সন্তান রয়েছে,তাঁরা বিশেষ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন। পাবেন ইনশিওরেন্স কভার, যতদিন না সন্তানের ২০ বছর হচ্ছে। যাঁদের একমাত্র সন্তান রয়েছে তাঁদের সন্তানদের আইআইটি, আইআইএম-এ প্রবেশের ক্ষেত্রে সুবিধা মিলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+