লখিমপুর খেরির ঘটনায় হেফাজতে এক গাড়ির চালক! ইউপিএ জমানার প্রভাবশালী মন্ত্রীর আত্মীয়ের আত্মসমর্পণের আর্জি
লখিমপুর খেরির ঘটনায় হেফাজতে এক গাড়ির চালক! ইউপিএ জমানার প্রভাবশালী মন্ত্রীর আত্মীয়ের আত্মসমর্পণের আর্জি
উত্তর প্রদেশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (sit) হাতে গ্রেফতার ৩ অক্টোবর লখিমপুর খেরির (lakhimpur kheri) ঘটনায় তিনটি গাড়ির কনভয়ের একটি গাড়ির চালক (driver)। রাস্তায় বিক্ষোভরত কৃষকদের ওপরে গিয়ে পড়ে তিন গাড়ির কনভয়। চলেও যায়। যার জেরে চার কৃষক ও এক সাংবাদিক-সহ পাঁচ জনের মৃত্যু হয়। পরবর্তী ঘটনাপ্রবাহের মৃত্যু হয় আরও তিনজনের।

এক চালক গ্রেফতার
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, গ্রেফতার হওয়া শেখর ভারতী ৩ অক্টোবর একটি গাড়ির চালক ছিলেন। কৃষকদের ওপর দিয়ে বেরিয়ে যাওয়া তিনটি গাড়ির একটি এই শেখ ভারতী চালাচ্ছিলেন। গাড়িটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের ঘনিষ্ঠ অঙ্কিত দাসের। অঙ্কিত দাসের অপর পরিচয়ও রয়েছে। তিনি রাজ্যসভার প্রাক্তন সদস্য তথা ইউপিএ জমানার মন্ত্রী অখিলেশ দাসের ভাইপো। শেখর ভারতীকে ১৪ দিনের বিচার বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

এখন জেলেই আশিস মিশ্র
গত সোমবার এই ঘটনায় প্রধান অভিযুক্ত আশিস মিশ্রকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আলাদত। সেই মতো লখিমপুর খেরি জেলেই রয়েছেন মন্ত্রী পুত্র। উত্তর প্রদেশের সিট ইতিমধ্যেই মন্ত্রী পুত্রকে হেফাজতে পেয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে লখিমপুর খেরি জেল থেকে বের করে নিয়ে যাওয়া হয় লখিপুর খেরি ক্রাইম ব্রাঞ্চের অফিসে। সূত্রের খবর অনুযায়ী, প্রত্যক্ষদর্শীদের সামনে রেখে মন্ত্রী পুত্রকে জিজ্ঞাসাবাদ করে সিট। এই ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখেন তাঁরা। সিটের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। পুলিশের তরফে তৃতীয় গাড়ির মালিকানা কার তা জানার চেষ্টা চালাচ্ছে। কেননা কোনও ভিডিও থেকেই তৃতীয় গাড়ির নম্বর প্লেট দেখা যায়নি। অন্যদিকে গ্রেফতার হওয়া কেউটি তৃতীয় গাড়ির মালিকের হদিশ দেননি বলেই জানা গিয়েছে।

কারণ খুঁজছেন তদন্তকারীরা
অনেককে আটক করে জিজ্ঞাবাদ করা হলেও এখনও পর্যন্ত লখিমপুর খেরির ঘটনায় গ্রেফতার সংখ্যা চার। প্রথমে গ্রেফতার করা হয়েছিল লবকুশ পাণ্ডে এবং আশিস পাণ্ডেকে। পরে গ্রেপতার করা হয় আশিস মিশ্র এবং গাড়ির চালক শেখর ভারতীকে। ৩ অক্টোবরের ঘটনায় ১০ অক্টোবর মন্ত্রী পুত্র আশিস মিশ্রকে গ্রেফতার করে সিট। সিটের তরফ থেকে অভিযোগ করা হয়, তদন্তে সহযোগিতা করছিলেন না আশিস মিশ্র।

আরও ২ জনের আত্মসমর্পণের আর্জি
এদিকে অভিযুক্তদের আইনজীবী অওধেশ কুমার সিং জানিয়েছেন, পুলিশ তাঁদের মক্কেলদের জিজ্ঞাসাবাদের সময় দূর থেকে সবকিছু শোনার অনুমতি দিয়েছে। আইনজীবী অওধেশ কুমার সিং আরও জানিয়েছেন, লখিমপুর খেরি আদালতে অঙ্কিত দাস এবং অপর এক চালক লতিফের আত্মসমর্পণের জন্য আবেদন জানিয়েছেন তিনি। আদালত স্থানীয় থানার কাছে এব্যাপারে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications