বিক্ষোভকারীদের থেকে ক্ষতিপূরণ আদায়, অর্ডিন্যান্স পাস করলেন উত্তর প্রদেশের রাজ্যপাল
গণ্ডগোলের সময় বিক্ষোভকারী কিংবা দাঙ্গার সময় দাঙ্গাকারীদের থেকে সম্পত্তি ক্ষতি উসুল করতে অর্ডিন্যান্সে সই করলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল।
গণ্ডগোলের সময় বিক্ষোভকারী কিংবা দাঙ্গার সময় দাঙ্গাকারীদের থেকে সম্পত্তি ক্ষতি উসুল করতে অর্ডিন্যান্সে সই করলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। দিন দুয়েক আগে উত্তর প্রদেশ সরকার এই অ্যার্ডিন্যান্সে অনুমোদন দিয়েছিল।

ক্ষতির মোকাবিলায় অর্ডিন্যান্স
প্রস্তাব এনেছিল উত্তরপ্রদেশ সরকার। এবার সেই প্রস্তাবে মত দিলেন উত্তর প্রদেশে রাজ্যপাল। ধর্মঘট, বিক্ষোভ কিংবা দাঙ্গার সময় সরকারি কিংবা সাধারণ মানুষের সম্পত্তির ক্ষতি হয়। এবার সেই সম্পত্তি ক্ষতি উসুল করা হবে বিক্ষোভকারীদের কাছ থেকেই। অর্ডিন্যান্সের নাম দেওয়া হয়েছে দ্য উত্তর প্রদেশ, রিকভারি অফ ড্যামেজেস টু পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টি অর্ডিন্যান্স ২০২০।

লেখা যাবে না কিছু
অর্ডিন্যান্সে আরও বলা হয়েছে, কালি, চক কিংবা রঙ দিয়ে সরকারি সম্পত্তির ওপর কিছু লেখা যাবে না।

গত সপ্তাহে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ
গত সপ্তাহে এলাহাবাদ হাইকোর্ট উত্তর প্রদেশ সরকারকে দেওয়া নির্দেশে বলেছিল লখনৌতে সিএএ নিয়ে যেসব বিক্ষোভকারীর নাম ছবি দিয়ে টানানো হয়েছে তা সরিয়ে দিতে হবে। এই নির্দেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে উত্তর প্রদেশ সরকার।

সরকারের অভিযোগ
সরকারের অভিযোগ বিক্ষোভকারীরা সিএএ বিরোধী আন্দোলনে নামে সরকারি সম্পত্তির ক্ষতি করেছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications