UP Election 2022: অখিলেশ হলেন 'আজকের ঔরঙ্গজেব', ফ্লপ সিনেমার পরিচালক! মূলায়মের কথা উল্লেখ করে নিশানা শিবরাজের
তিনদফা নির্বাচন শেষ হওয়ার দিনে উত্তর প্রদেশে ( uttar pradesh assembly election 2022) জোরদার প্রচারে বিজেপি (bjp) শাসিত মধ্যপ্রদেশের (madhya pradesh) মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (shivraj singh chouhan) । এদিন তিনি স্
তিনদফা নির্বাচন শেষ হওয়ার দিনে উত্তর প্রদেশে ( uttar pradesh assembly election 2022) জোরদার প্রচারে বিজেপি (bjp) শাসিত মধ্যপ্রদেশের (madhya pradesh) মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (shivraj singh chouhan) । এদিন তিনি স্বাভাবিকভাবাই অখিলেশ যাদবকে নিশানা করেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে (akhilesh yadav) আজকের ঔরঙ্গজেব (aurangzeb) বলে কটাক্ষ করেছেন।

রামপুর কারাখানায় প্রচার
এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দলের হয়ে প্রচার সভা করেন রামপুর কারখানায়। সেখানে তিনি বলেন, অখিলেশ যাদব হলেন আজকের ঔরঙ্গজেব। তিনি কটাক্ষ করে বলেন, যে ব্যক্তি বাবার প্রতি অনুগত নয়, তিনি কীভাবে ভোটদাতাদের প্রতি অনুগত হবেন? তিনি বলেন, এটা তার কথা নয়। স্বয়ং মূলায়ম সিং যাদব বলেছিলেন। উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, যে ব্যক্তি বাবার প্রতি অনুগত নয়, তিনি কীভাবে ভোটারদের প্রতি অনুগত হবেন?

ঔরঙ্গজেবের সঙ্গে তুলনা
এখানেই থেমে যাননি শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, ঔরঙ্গজেব ঠিক একই কাজ করেছিলেন। তিনি বাবা শাহজাহানকে বন্দি করেছিলেন। ভাইদের হত্যা করেছিলেন। তিনি আরও বলেছেন, মূলায়ম সিং যাদব নিজে বলেছিলেন, অখিলেশ যেভাবে তাঁকে অসম্মান করেছেন, অন্য কেউই করেননি।
|
অখিলেশের জোট সুপার ফ্লপ
এদিন শিবরাজ সিং চৌহান বিজেপি প্রার্থী সুরেন্দ্র চৌরাসিয়ার হয়ে প্রচার করেন। সেখানে তিনি বলেন অখিলেশ যেসব জোট করেছিলেন তা ফ্লপ বলেই প্রমাণিত হয়েছে। তিনি অখিলেশ যাদবকে ফ্লপ সিনেমার পরিচালক বলেও কটাক্ষ করেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, অখিলেশ যাদব রাহুল গান্ধীর সঙ্গে জোট করেছিলেন। কিন্তু ২০১৭-র নির্বাচনে তাঁরা কোনও পাত্তা পাননি। পরে দুজনের বন্ধুত্বও শেষ হয়ে যায় বলেও মন্তব্য করেছেন তিনি।
২০১৯-এর লোকসভা নির্বাচনের কথা স্মরণ করিয়ে শিবরাজ সিং চৌহান বলেন, সেই সময় অখিলেশ বুয়াজির (মায়াবতী) সঙ্গে হাত মিলিয়েছিলেন। দুজনে একসঙ্গে এসেও কিছুই প্রভাব ফেলতে পারেননি। যখন ফল বেরলো তখন বুয়াজি এমনভাবে পালিয়ে গেলেন এবং বললেন তখনইও ভাইপোর সঙ্গে আর জোট করবেন না। ফলে সেই জোটই ফ্লপ হয়ে যায়। তিনি কটাক্ষ করে বলেছেন এবার অখিলেশ ধরেছেন জয়ন্ত চৌধুরীকে। কিন্তু অখিলেশ যেখানেই যান, সেখানেই বিপর্যয় দেখা দেয়।

সমাজবাদী পার্টিতেও পরিবারবাদ
শিবরাজ সিং চৌহান এদিন অভিযোগ করেন, ২০০৮ সালে আহমেদাবাদে সিরিয়াল বিস্ফোরণে এক অভিযুক্ত এবং সমাজবাদী পার্টির মধ্যে সম্পর্ক রয়েছে। প্রসঙ্গত আদালত সম্প্রতি ওই ঘটনায় ৩৮ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। এদিন প্রচারে শিবরাজ সি চৌহান সমাজবাদী পার্টিতে পরিবারবাদ দ্বারা চালিত হয় বলেও মন্তব্য করেন। তিনি মূলয়াম সিং যাদবের পরিবারের বিভিন্ন সদস্যদের নাম উল্লেখ করেন, যাঁরা আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিংবা সরকারি পদে ছিলেন।












Click it and Unblock the Notifications