UP election 2022: 'ভাই-ভাতিজাবাদের দিন শেষ', ভার্চুয়াল ব়্যালিতেই সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদী

UP election 2022: 'ভাই-ভাতিজাবাদের দিন শেষ', ভার্চুয়াল ব়্যালিতেই সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদী

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে প্রচারে ধাক্কা। খারাপ আবহাওয়ার কারণে বাতিল করতে হয় প্রধানমন্ত্রীর বিজনৌর সফর। শেষে ভার্চুয়ালি যোগী আদিত্যনাথের সঙ্গে সভায় যোগ দেন প্রধানমন্ত্রী মোদী। ভার্চুয়াল অংশ নিলেও সরাসরি নিশানা করেছেন সমাজবাদী পার্টিকে। উত্তর প্রদেশে ভাই-ভতিজার রাজত্বের দিন শেষ বলে অখিলেশ যাদবদের তীব্র নিশানা করেছেন তিনি। সমাজবাদী পার্টি এতদিন উত্তর প্রদেশে পরিবার তন্ত্র চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যে উন্নয়নের ধারাকে আটকে রেখেছিল সমাজবাদী পার্টির পরিবার তন্ত্রবাদ এমনই অভিযোগ করেছেন তিনি।

মোদীর সফর বাতিল

মোদীর সফর বাতিল

লোকসভা অধিবেশনে আজ ধন্যবাদ বার্তা দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে আজ উত্তর প্রদেশের বিজনৌরে সভা করতে যাওয়ার কথা ছিল তাঁর। সেই সভায় উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত তাঁকে বাতিল করতে হয় বিজনৌর সফর। ভার্চুয়াল যোগীর সঙ্গে সেই সভায় যোগ দেন প্রধানমন্ত্রী মোদী। খারাপ আবহাওয়ার কারণে জনসমাগমেও প্রভাব পড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য প্রথম দফার ভোটের আগে মিটিং-মিছিল নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।

সমাজবাদী পার্টিকে নিশানা

সমাজবাদী পার্টিকে নিশানা

ভার্চুয়াল প্রচারে প্রধানমন্ত্রী মোদী সরাসরি নিশানা করেছেন সমাজবাদী পার্টিকে। তিনি অভিযোগ করেছেন এতদিন পরিবার তান্ত্রিক রাজনীতি উত্তর প্রদেশের উন্নয়নের ধারাকে আটকে রেখেছিল। বিজেিপ প্রথম এসে সেই উন্নয়নের বাধা কাটিয়েছে। উত্তর প্রদেশে ডবল ইঞ্জিন সরকারের কারণে উন্নয়নের ধারা দ্রুত গতিতে বইতে শুরু করেছে। দেশ যখন স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে তখন উত্তর প্রদেশকে চিনতেই পারবেন না কেউ। এতটাই পরিবর্তন হয়ে যাবে গোটা রাজ্য। সমাজবাদী পার্টিকে তীব্র নিশানা করে মোদী বলেছেন, উত্তর প্রদেশের উন্নয়নের ধারা আটকে রেখে রাজ্যবাসীকে নিজেেদর দাস করে রাখতে চেয়েছিল সমাজবাদী পার্টি।

নারী সুরক্ষা দিয়েছে বিজেপি

নারী সুরক্ষা দিয়েছে বিজেপি

বিজেপি উত্তর প্রদেশে শাসন শুরু করার পরেই রাজ্যের নারীরা নিরাপত্তা ফিরে পেয়েছেন বলে দাবি করেছেন মোদী। তিনি বলেছেন, উত্তর প্রদেশে আগে মেয়েদের শ্লীলতাহানির ঘটনা খুব সাধারণ ঘটনা িছল। তার কোনও পরিসীমা ছিল না। যোগী সরকার আসার পর সেই সংখ্যা একেবারেই নির্মূল করে ছেড়েছে। রাজ্যে মেয়েরা এখন নিরাপদে বেরোতে পারছেন। নারীদের নিরাপত্তা এবং উপযুক্ত সম্মান ফিরিয়ে দিয়েছে যোগী সরকার। রাজ্যে আইনের শাসন কায়েম হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপি রাজ্যে আসার পর মাফিয়াদের দৌরাত্ম কমেছে। তারা এখন জেলে রয়েছে। গুণ্ডাদের দৌরাত্ম কমেছে।

সমাজবাদী পার্টিকে নিশানা যোগীর

সমাজবাদী পার্টিকে নিশানা যোগীর

সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টিকে তীব্র নিশানা করে তিনি বলেছেন গোটা রাজ্যকে অন্ধকারের মধ্যে ঠেলে ফেলে দিয়েছিল এই দুই দল। বিজেপি আসার পর রাজ্যের উন্নয়ন হয়েছে। মোদী সরকারের করোনা ভ্যাকসিন বিশ্বের সেরা ভ্যাকসিনের বলে দাবি করেছেন যোগাী আদিত্যনাথ। তিনি বলেছেন মোদী সরকারের কারণেই এত সংখ্যক মানুষ করোনা টিকা পেয়েছেন দেশে। প্রসঙ্গত উল্লেখ্য দেশে সর্বাধিক করোনা টিকাকরণ হয়েছে। করোনা সংক্রমণের কারণে উত্তর প্রদেশে ভোটের প্রচারে ভার্চুয়াল যোগ দিতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এই নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+