UP election 2022: আজ যোগীর রাজ্যে মমতা, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন অখিলেশ
UP election 2022: আজ যোগীর রাজ্যে মমতা, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন অখিলেশ
যোগীর রাজ্য আজ সরগরম করতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। আজই উত্তর প্রদেশ যাচ্ছেন তিনি। লখনউ বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে পারেন অখিলেশ যাদব। উত্তর প্রদেশে আজ নতুন কোনও সমীকরণ তৈরি হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

উত্তর প্রদেশ সফরে মমতা
আজ নজর উত্তর প্রদেশে। গোয়া সফরের পর আজ উত্তর প্রদেশ সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ ফেব্রুয়ারি উত্তর প্রদেশে প্রথম দফার ভোট গ্রহণ। কাজেই তার তোরজোর চলছে জোর কদমে। একুশের বিধানসভা ভোটের পরেই ভিন রাজ্যে পাড়ি দেবে তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছিলেন সুপ্রিমো। সেই মতই তোরজোর শুরু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের আগেই তৃণমূল কংগ্রেস নেত্রীর এই উত্তর প্রদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈিতক মহল।

বিমান বন্দরে অখিলেশ
সূত্রের খবর বিমান বন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকতে পারেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। আর এই ঘিরেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য উত্তর প্রদেশের ভোটের প্রস্তুতি শুর হওয়ার আগেই অখিলেশ যাদব বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রীকে। কয়েকদিন আগে কালীঘাটে ঘুরে গিয়েছিলেন সমাজবাদী পার্টি নেতা কিরণময় নন্দ। তারপরেই আরও জোটের জল্পনা পারদ চড়েছে। তাহলে কি বিজেপির ভোটে আঘাত হানতে অখিলেশ যাদবেরই হাত ধরবেন মমতা। এই নিয়ে লখনউয়ের রাজনৈতিক পারদ উড়তে শুরু করেছে।

কী কী কর্মসূচি রয়েছে মমতার
কালী ঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর কিরনময় নন্দ জানিয়েছিলেন, উত্তর প্রদেশে ২ দফায় ভার্চুয়াল প্রচারে যাবেন তৃণমূলনেত্রী। আজ বিকেলেই উত্তর প্রদেশ উড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে ভার্চুয়াল সভায় যোগ দেবেন তিনি। মঙ্গলবার রয়েছে আরও একটি কর্মসূচি। যৌথ সাংবাদিক বৈঠকে অখিলেশের সঙ্গে যোগ দেবেন তিনি। সেখান থেকে বারাণসী যাওয়ার কথা রয়েছে তাঁর। মোদীর কেন্দ্রেও অখিলেশের সঙ্গে সভা করবেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য বঙ্গে বিধানসভা নির্বাচনের আগেও সমাজবাদী পার্টির হয়ে প্রচার করতে এসেছিলেন জয়া বচ্চন।

বিরোধী ঐক্যের বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর প্রদেশ সফরের মধ্যে ফের বিরোধী ঐক্যের সুর শোনা যাচ্ছে। যদিও গত কয়েক মাস ধরে কংগ্রেসকে বাইরে রেখেই বিরোধী ঐকযের দিকে মন দিয়েছেন মমতা। গোয়া বিধানসভা নির্বাচনের আগে থেকেই কংগ্রেসের বিরোদ্ধে তোপ দেগে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। িতনি প্রকাশ্যেই বলেছিলেন কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ঠিকমত লড়াই করতে পারছে না। এক মাত্র তৃণমূল কংগ্রেসই পারে বিজেপিকে ভারত ছাড়া করতে এমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।












Click it and Unblock the Notifications