Yogi Adityanath: বিনিয়োগের প্রস্তাব বাস্তবায়নে উদ্যোগ! যোগী সরকার খুলছে আধুনিক কলসেন্টার

Yogi Adityanath: উত্তর প্রদেশে রেকর্ড পরিমাণ বিনিয়োগের প্রস্তাব এসেছে। সেইসব বিনিয়োগের প্রস্তাবের বাস্তবায়নকে ত্বরান্বিত করতে উত্তর প্রদেশ সরকার অত্যাধুনিক কল সেন্টার স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। সরকারের লক্ষ্য হল, বিনিয়োগকারীদের অভিযোগের দ্রুত সমাধান করা এবং বিনিয়োগ প্রক্রিয়ায় বাধা দূর করা।

ইনভেস্টস ইউপি ই-টেন্ডার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কল সেন্টার পরিচালনা করতে এজেন্সির নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে। কল সেন্টারটি সপ্তাহে সাত দিন সকাল ১০ টা থেকে সন্ধে ছটা পর্যন্ত কাজ করবে। কলসেন্টারগুলি বিনিয়োগকারী ও নাগরিক উভয়ের অভিযোগ নিষ্পত্তি করতে একটি ড়েডিকেটেড প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

Yogi Adityanath

কলসেন্টারটি কোম্পানি, প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সুবিধা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেকক্ষেত্রেই বিনিয়োগকারীরা বিনিয়োগ করার মতো অবস্থানে থাকলেও আর্থিক অনুদান পেতে বাধা সম্মুখীন হন। এই কল সেন্টার সেব্যাপারেও সাহায্য করবে।

ইনভেস্ট ইউপির পরিচালিত কলসেন্টারটি ইনকামিং ও আউটগোয়িং কলগুলি পরিচালনা করবে এবং হেল্পলাইনে পাওয়া অভিযোগগুলি গ্রহণ করে নথিভুক্ত করবে। সংগ্রহ করা সব তথ্য একটি ডেটাবেসে রাখা হবে। সেগুলি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আধিকারিকদের জানানোর ব্যবস্থা করা হবে।

কলসন্টার থেকে সব অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে, যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। কলসেন্টার চালাতে এজেন্সি নির্বাচন করে একবছরের জন্য দায়িত্ব দেওয়া হবে। এরপর তাদের কাজের পর্যালোচনার ভিত্তিতে সময় একবছর বাড়ানো হবে। এজেন্সিকে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট, ভ্যালুয়েশন, ইঞ্জিনিয়ারি এবং কনসালটিং-এর মতো ক্ষেত্রগুলিতে দক্ষতা-সহ একজন দলনেতা-সহ আট সদস্যের দল তৈরি করতে বলা হবে।

এই দলটি বিনিয়োগকারীদের অভিযোগের তদন্ত করবে। পাশাপাশি বিনিয়োগের মূলধন যাচাই, সার্টিফিকেশন, পরিদর্শন এবং শারীরিকভাবে উপস্থিত থেকে যাচাই করা, ডিপিআর তৈরি করা এবং উৎপাদন ক্ষমতা যাচাই করার মতো দিকগুলি দেখাশোনা করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+