Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yogi Adityanath: উত্তর প্রদেশে তৈরি হবে নতুন নয়ডা! কর্তৃপক্ষকে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যেতে নির্দেশ যোগীর

Yogi Adityanath: উত্তর প্রদেশে তৈরি হবে নতুন নয়ডা। এব্যাপারে বর্তমান নয়ডা কর্তৃপক্ষের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, এব্যাপারে মাস্টার প্ল্যান অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠাতে হবে এবং প্রক্রিয়াটিকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে।

এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেছেন, উন্নয়নের কাজগুলো দ্রুত ও তথাসময়ে .সম্পন্ন করতে হবে। তিনি বলেছেন, হিন্দন নদীর চারপাশে আরও গাছ লাগাতে হবে, যাতে পরিবেশ ভাল থাকে। পাশাপাশি জল পরিষ্কার রাখতেও যথাসাধ্য চেষ্টা করতে বলেছেন তিনি। এর আশপাশে যাতে কোনও দখলদার না থাকে, তার জন্যও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

যোগী আদিত্যনাথ

যানজটের সমস্যা মোকাবিলায় চিল্লা, ভাঙ্গেল এলিভেটেড রোডের মতো প্রকল্পগুলিকে দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিনিয়োগ বাড়াতে মৌ বাস্তবায়নের কাজ দ্রুত করতে বলা হয়েছে। জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে প্রকল্পগুলির প্রচারের কথা বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এদিকে বিজেপি নেতা মনোজ গুপ্ত মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ক্ষতিপূরণ বিতরণে অনিয়মকারী কর্তৃপক্ষের কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে তাদের কারাগারে পাঠানোর দাবি করেছেন। তিনি বলেছেন, এসআইটি তদন্ত করছে, তবে যারা কেলেঙ্কারি করেছে, তারা এখনও তদন্তের আওতার বাইরে রয়েছে।

মুখ্যমন্ত্রী বিকাশ ভারত সংকল্প যাত্রার পর্যালোচনা করে বলেছেন, সর্বাধিক সংখ্যক নাগরিক ও প্রকল্পের সুবিধাভোগীদের এতে অন্তর্ভুক্ত করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন ভারত প্রাচীনকালে বিশ্ব নেতা ছিল। সারা বিশ্বের শিক্ষার্থী এখানে শিক্ষা ও গবেষণার জন্য আসতেন। প্রধানমন্ত্রী মোদী আবারও ভারতকে বিশ্বনেতা করার লক্ষ্য নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+