গোরক্ষনাথের মন্দিরে পুজো যোগী আদিত্যনাথের! এদিন খুলেছে প্রায় সব ধর্মীয় স্থান
সবথেকে শেষদফার লকডাউনের ছাড়ে ধর্মীয়স্থানগুলির ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। আর তার পরেই এদিন সকালে গোরক্ষনাথের মন্দিরে পুজো দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সবথেকে শেষদফার লকডাউনের ছাড়ে ধর্মীয়স্থানগুলির ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। আর তার পরেই এদিন সকালে গোরক্ষনাথের মন্দিরে পুজো দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন সাত সকালেই প্রার্থনার উদ্দেশে গোরক্ষনাথের মঠে পৌঁছে যান তিনি। দুমাসের বেশি সময় ধরে চলা লকডাউনে এদিনই প্রথমবারের জন্য খোলা হল গোরক্ষনাথের মন্দির।

সরকারি হাসপাতাল পরিদর্শন
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষপুরে পৌংছন রবিবার। এরপর তিনি স্থানীয় হাসপাতাল পরিদর্শন করেন।

ধর্মীয়স্থানে পূণ্যার্থীদের ভিড়
এদিন উত্তর প্রদেশের বিভিন্ন মন্দিরে পূণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। একদিকে যেমন সম্ভলের চামুণ্ডা মন্দিরে পূর্ণ্যার্থীদের দেখা গিয়েছে, ঠিক তেমনই লখনৌ-এর ইদগা মসজিদ এবং ওয়াহিয়াগঞ্জ গুরুদ্বারে ভিড় লক্ষ্য করা গিয়েছে।

উত্তর প্রদেশ সরকারের নির্দেশিকা
এর আগে উত্তর প্রদেশর সরকারের তরফ থেকে পূণ্যার্থীদের পাশাপাশি ধর্মীয়স্থানগুলির জন্য সোমবার থেকে তা খোলার নির্দেশিকা জারি করা হয়েছিল। এই নির্দেশিকায় আরও বলা হয়েছে কোনও প্রসাদ বিতরণ কিংবা মূর্তি, ধর্মীয় গ্রন্থতে হাত দেওয়া যাবে না। পাশাপাশি ভক্তদের নিজেদের আসন নিয়ে যেতে হবে।












Click it and Unblock the Notifications