ফের এটিএস-এর জালে আইএসআইএস জঙ্গি, এবার মুম্বই থেকে গ্রেফতার
মুম্বই থেকে এক সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ এটিএস। আপাতত তাকে ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশে নিয়ে আসা হচ্ছে বলে ইউপি এটিএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে
মুম্বই থেকে এক সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ এটিএস। আপাতত তাকে ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশে নিয়ে আসা হচ্ছে বলে ইউপি এটিএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে।

আবু জাহিদ নামে ওই সন্দেহভাজন ইসলামিক স্টেট সদস্য দুবাই থেকে নেটওয়ার্ক চালাত বলে জানা গিয়েছে। সেইসঙ্গে কিছুদিন আগেই বিজনৌর ও পশ্চিম উত্তরপ্রদেশ থেকে ধৃত ইসলামিক স্টেট সদস্যের সঙ্গেও তার যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে।
We have brought the terror suspect on transit remand to Lucknow from Mumbai. He was the ideologue of his group: ADG (LO) Anand Kumar pic.twitter.com/JGA9XUYBG5
— ANI UP (@ANINewsUP) November 5, 2017
আবু জাহিদকে ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে জেরা করা হবে বলে উত্তরপ্রদেশের এডিজি আইন শৃঙ্খলা আনন্দ কুমার। তাকে জেরা আরও অনেক তথ্য পাওয়া যাবে বলেই জানিয়েছেন তিনি ।












Click it and Unblock the Notifications