আগামী দশ বছরের জন্য এসসি, এসটি সংরক্ষণের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
আগামী দশ বছরের জন্য এসসি, এসটি সংরক্ষণের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
কেন্দ্রীয় মন্ত্রীসভা বুধবার লোকসভা এবং বিধানসভা গুলিতে তফসিলি জাতি ও উপজাতিদের আরও দশ বছরের জন্য সংরক্ষণের প্রস্তাব বাড়ানোর প্রস্তাব অনুমোদন করলো। সূত্রের খবর লোকসভা ও বিধানসভা গুলিতে এসসি, এসটি সংরক্ষণ ২০২০ সালের ২৫শে জানুয়ারি শেষ হবে বলে শোনা যাচ্ছিল।

চলতি শীতকালীন অধিবেশনেই সরকার এই দুই অনগ্রসর শ্রেণির মানুষদের জন্য সংরক্ষণ বাড়ানোর জন্য একটি বিল আনতে চলেছে খবর। পাশাপাশি এতদিন আইনসভায় তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষণের যাবতীয় কার্যক্রম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমেই পরিচালিত হতো। একইসাথে বিভিন্ন প্রকার চাকরি ও শিক্ষাক্ষেত্রে এই সংরক্ষণের পরিসীমা নির্ধারণের দায়িত্ব থাকে রাজ্য সরকার গুলির কাঁধে।
অন্যদিকে ইতিমধ্যেই তফসিলি জাতি উপজাতির তালিকায় সংশোধনের জন্য গত পাঁচ বছরে ১৬ টি রাজ্য থেকে নতুন প্রস্তাব পেয়েছে কেন্দ্র। যে রাজ্য গুলি প্রস্তাব জমা দিয়েছে তাদের মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্য প্রদেশ, মণিপুর এবং পশ্চিমবঙ্গ। সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন দেশের একাধিক রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছ থেকেও এই আবেদন পেয়েছে বলে জানায় কেন্দ্র।
More From
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications