Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Budget 2025 Samudrayaan: সাগরের অতলে রহস্য উন্মোচনে বাড়ল বরাদ্দ, বাজেটে সমুদ্রযান পেল ৬০০ কোটি

Budget 2025 Samudrayaan: সাগরের অতলের রহস্য ভেদের অভিযানে এবার আরও গতি। শনিবারের বাজেটে গভীর সমুদ্রে অভিযানে (Deep Sea Mission) ৬০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। যার জেরে সমুদ্রের অতলে সমুদ্রযানে করে বিজ্ঞানীদের পাঠিয়ে রহস্য খুঁজে বের করার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল ভারত।

ভূবিজ্ঞান মন্ত্রকের (Ministry of Earth Sciences) তরফে গভীর সমুদ্রে অভিযানের উদ্যোগ গৃহীত হয়েছে। শনিবার ওই মন্ত্রকের জন্য মোট ৩ হাজার ৬৪৯ দশমিক ৮১ কোটি টাকা বরাদ্দ করেছেন নির্মলা সীতারামন। গতবারের তুলনায় যা অনেকটাই বেশি। চলতি অর্থবর্ষে ভূবিজ্ঞান মন্ত্রকের জন্য বরাদ্দ ছিল ৩ হাজার ৬৪ দশমিক ৮০ কোটি টাকা।

under the sea

গভীর সমুদ্র অভিযানে মূলত ৬ হাজার মিটার গভীরে অনুসন্ধান চালানো হবে। সেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে 'মৎস্য ৬০০০' সমুদ্রযানকে। এবছরের শেষেই রয়েছে সেই অভিযান। তাতে সফল হলে ২০২৬ সালে মানুষ ছাড়াই ডিপ সি টেস্ট করানো হবে। সমুদ্রযানে রয়েছে উন্নতমানের নানান যন্ত্রপাতি। বৈজ্ঞানিক পরীক্ষার জন্য ব্যবস্থাও রয়েছে। লাইফ সাপোর্ট সিস্টেম, নমুনা সংগ্রহের জন্য রোবোটিক আর্মসও রয়েছে তাতে।

শনিবারের বাজেটে ভূবিজ্ঞান মন্ত্রকের মিশন মৌসমের জন্যেও ১ হাজার ৩২৯ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। আবহাওয়ার পূর্বাভাস আরও নিখুঁত করে তুলতে এই উদ্যোগ। পাশাপাশি সমুদ্রযানেও বিপুল টাকা বরাদ্দ করল কেন্দ্র। সূত্রের খবর, এবছরের শেষে চেন্নাই বন্দরে ওয়েট টেস্ট হবে 'মৎস্য ৬০০০'-এর। ১৫ মিটার গভীরে হবে প্রাথমিক পরীক্ষা।

সেই মিশনে খতিয়ে দেখা হবে গভীর সমুদ্রে খননকার্যের প্রযুক্তি, মানুষ বহনকারী সাবমারসিবল, জলের তলার রোবোটিক্স ব্যবস্থা, সামুদ্রিক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত পরিষেবা, গভীর সমুদ্রের জীববৈচিত্র্য ইত্যাদি। সমুদ্রের তলদেশ থেকে স্বাদুজলের উৎসের সন্ধানও চালানো হবে এই মিশনে।

জানা গিয়েছে, ডিসেম্বরের শেষ সপ্তাহে হতে পারে এই পরীক্ষা। তবে সবটাই নির্ভর কর আবহাওয়ার উপর। সমুদ্র তলদেশে সম্পদের খোঁজ চালানো হবে এই অভিযানে। আগামিদিনে ৩ জনকে নিয়ে সাগরের অকলে পাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে সমুদ্রযানের। সমুদ্রযানের মিশনে ২০২১ সালের সবুজ সংকেত দিয়েছিল ভারত সরকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+