Union Budget 2022: দেশের অর্থনীতির হাল ফেরার কথা জানিয়েও ঘাটতির হিসেব দিলেন সীতারমন
Union Budget 2022: দেশের অর্থনীতির হাল ফেরার কথা জানিয়েও ঘাটতির হিসেব দিলেন সীতারমন
দেশের আর্থিক ধাক্কা সামলে ওঠা গিয়েছে অনেকটাই। হিসেব দিয়েও েযন ঢোক গিললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এখনও কোষাগারে ঘাটতি রয়ে গিয়েছে। ২০২৩ অর্থবর্ষে দেশের ঘাটতি ৬.৪ শতাংশ থাকবে বলে বাজেট অধিবেশনে জানিয়েছেন তিনি। যদিও ২০২২-২৩ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮-৮.৯ শতাংশ রেখেছেন তিনি। সেটা অনেকটাই বেশি ছিল ২০২১-২২ অর্থবর্ষে। হিসেব মত সেটা ২০২৩ সালে কমবে। তারপরেই নির্মলা সীতারামন দাবি করেছেন দেশের অর্থিক পরিস্থিতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

কোষাগারে ঘাটতি
করোনা ধাক্কা অনেকটা কাটিয়ে উঠলে ভারতের অর্থনীতি েয এখনও পুরপুরি চাঙ্গা হয়ে উঠতে পারেনি তা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। মঙ্গবার বাজেট অধিবেশন পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন ২০২৩ অর্থ বর্ষে কিছুটা হলেও আর্থিক ঘাটতি কমবে। সেটা ৬.৮ শতাংশ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর ২০২২ অর্থবর্ষে সেই ঘাটতির পরিমান ছিল ৬.৯ শতাংশ। অনেকটাই কম ছিল ঘাটতির পরিমান। তিনি আশা প্রকাশ করেছেন দেশের আর্থিক ঘাটতি ধারে ধীরে ভরে আসছে।

কর্মসংস্থানের সুযোগ তৈরি
মোদী সরকারের বড় চ্যালেঞ্জ ছিল কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এটাই বড় ইস্যু হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই সেকথা মাথায় রেখেই মোদী সরকার বাজেট অধিবেশনে ৬০ লক্ষ কর্মসংস্থান তৈরির কথা বলেছে। সামনেই ৫ রাজ্যের বিধানসভা ভোট। এই ৫ রাজ্যের মূল ইস্যু কর্মসংস্থান। এই নিয়ে প্রথম থেকেই সরব হয়েছে বিরোধীরা। তাই আগে থেকে ৬০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়ে সেই সমস্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে মোদী সরকার।

রেকর্ড জিএসটি আদায়
বাজেট পেশ করার সময় নির্মলা সীতারামন জানিয়েছের এবছর রেকর্ড জিএসটি আদায় হয়েছে কেন্দ্রের। তাতেই স্পস্ট দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সেকারণে আগামী অর্থবর্ষের জিডিপি বৃদ্ধি ৮-৮.৯ শতাংশ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্চু এখনও যে পরিস্থিতি পুরোপুরি সুগম হয়নি তার ইঙ্গিত দিয়েছে। বিদেশর প্রতি নির্ভরতা কমিয়ে দেশীয় জিনিসের উপর নির্ভরতা বাড়ানোর উপরে জোর দিয়েছে মোদী সরকার। ভোকাল ফর লোকালের মত স্থানীয় ব্যাবসার জন্য ওয়ান স্টেশন ওয়ান প্রোজেক্ট প্রকল্প শুরু করতে চলেছে মোদী সরকার।

কত টাকা বরাদ্দ হল বাজেটে
পরিকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ এবং আবাস যোজনায় বেশি বরাদ্দের কথা ঘোষণা করেছে মোদী সরকার। আয়কর কাঠামোর কোনও পরিবর্তন করা হয়নি। কাজেই সেখানে কোনও ঘাটতি থাকছে না। তাই আগে থেকেই তৎপর মোদী সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করে জানিয়েছেন ২০২২-২৩ অর্থ বর্ষের জন্য কেন্দ্রের ১০.৬৮ কোটি টাকার আর্থিক বরাদ্দ ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications