শিনা বোরা হত্যাকাণ্ড : বড় মাথা টানতে গিয়ে সরলেন মারিয়া?
মুম্বই, ৯ সেপ্টেম্বর : প্রথমে শিনা বোরা হত্যাকাণ্ডের রহস্য়ের সমাধানে মাথা খারাপ হওয়ার জোগাড় হয়েছিল। এবার সেই ঘটনার তদন্তকারীকে নিয়েও তুমুল বিতর্ক জারি রয়েছে।
মঙ্গলবারই হাই প্রোফাইল শিনা বোরা হত্যা মামলার তদন্তের দায়িত্বে থাকা মুম্বই পুলিশের কমিশনার রাকেশ মারিয়াকে পদোন্নতি দিয়ে কম গুরুত্বপূর্ণ ডিজি (হোমগার্ড)-র দায়িত্বে সরিয়ে দেয় স্বরাষ্ট্র দপ্তর।

আর তারপর থেকেই শুরু হয়েছে তীব্র জল্পনা। শিনা বোরা মামলায় হাই প্রোফাইল ইন্দ্রাণী মুখার্জী ও পিটার মুখার্জীর সঙ্গে সাধারণ অপরাধীর মতো ব্যবহার করা ও খুনের পাশাপাশি আর্থিক তছরূপের কোনও ঘটনা পিটার মুখার্জীরা ঘটিয়েছেন কিনা সেটা খতিয়ে দেখতে বিশেষ তোড়জোড় করেন মারিয়া।
এসবের সঙ্গে সমাজের মাথাদের জড়িত থাকার সম্ভাবনা ষোলো আনা। পিটার মুখার্জীদের কোটি কোটি টাকার লেনদেনের হিসাব স্বচ্ছ্ব নয়, এমনটাই খবর সূত্রের। আর সেটার কাছাকাছি পৌঁছনোর চেষ্টা করাটাই কি কাল হল মারিয়ার? তাই কোনও শক্তিশালী মহলের সুপারিশে রাকেশ মারিয়াকে কমিশনারের পদ থেকে সরানো হল কিনা তা নিয়ে তর্ক অব্যাহত।
যদিও মহারাষ্ট্র স্বরাষ্ট্র দপ্তরের তরফে বারবারই জানানো হয়েছে শিনা বোরা হত্যাকাণ্ডের সঙ্গে মারিয়ার বদলির কোনও সম্পর্ক নেই। এটা নিছকই রুটিন বদলি। এবং শিনা বোরা খুনের মামলার তদন্ত চালাবেন মারিয়াই। তিনিও তদন্ত থেকে সরে দাঁড়াচ্ছেন না, সেটা জানিয়েছেন খোদ মারিয়াই। তবুও প্রশ্ন রয়েই যাচ্ছে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications