Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

INDIA Bloc: মহাকুম্ভে শাহের পুণ্যস্নান নিয়ে খাড়গের 'বিতর্কিত' মন্তব্য, কংগ্রেসের উপর চটে লাল ইন্ডির শরিকরাই

INDIA Bloc: মহাকুম্ভে অমিত শাহের (Amit Shah) পুণ্যস্নান নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) বিতর্কিত মন্তব্যে প্রবল অস্বস্তিতে ইন্ডি জোট (INDI Alliance)। একা বিজেপি নয়, কংগ্রেসকে তুলোধনা জোট শরিকদেরও।

সোমবার খাড়গে বলেন, "নরেন্দ্র মোদী ও অমিত শাহ মিলে এত পাপ করেছেন যে শতজন্ম নিলেও স্বর্গে ওনাদের ঠাঁই হবে না।" কুম্ভ স্নান করলে দারিদ্র ঘুচবে না বলেও মন্তব্য করেন তিনি।

kharge

আর কংগ্রেস সভাপতির এহেন মন্তব্যেই চটছেন জোট শরিকরা। এর আগে পবিত্র সঙ্গমে (Maha Kumbh Mela) পুণ্য স্নান সারতে দেখা গিয়েছে কংগ্রেসের শরিক দল তথা ইন্ডি জোটের অন্যতম দল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে (Akhilesh Yadav)। সে ছবি ভাইরালও হয়েছে। নির্বাচনের আগে তাই খাড়গের মন্তব্য অখিলেশও ভালোভাবে নেননি বলেই খবর সূত্রের।

অপরদিকে, ইন্ডির অন্যতম শরিক দল তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও ব্রায়েনকেও (Derek O Brien) দেখা গিয়েছে মহাকুম্ভে। খোদ উত্তরপ্রদেশের কংগ্রেস নেতারাও গিয়েছেন মহাকুম্ভ মেলায়। খাড়গের মন্তব্য নিয়ে তাদেরই একজন প্রতিক্রিয়ায় বলেন, "সবকিছু নিয়েই মন্তব্য করা উচিত নয়। কে কোথায় কখন পুণ্যস্নানের জন্য ডুব দেবেন, সেটা তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।"

মহাকুম্ভে অমিত শাহের স্নান নিয়ে মধ্যপ্রদেশের জনসভা থেকে মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, "যখন খিদের জ্বালায় শিশু মারা যায়, শ্রমিকরা তাদের বকেয়া পান না, তখন গঙ্গায় ডুব দিতে হাজার হাজার টাকা খরচ করা হচ্ছে। যতক্ষণ ভালো ছবি উঠবে, ততক্ষণ এরকম ডুব দেওয়া চলবে। ধর্মের নামে দরিদ্রদের যেভাবে অত্যাচার করে মারা হচ্ছে, তা নিয়েই আমাদের আপত্তি।"

কংগ্রেসকে একহাত নিতে ছাড়েনি বিজেপিও। হিন্দু বিরোধী তকমা দিয়ে হাত শিবিরকে আক্রমণ শানিয়েছে বিজেপি। তবে এই প্রথম নয়, এর আগেও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যে অস্বস্তিতে পড়েছিল ইন্ডি জোটের বাকি শরিক দলগুলি।

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ঠিক আগে সাভারকরের হিন্দুত্ব নিয়ে মন্তব্য করেন রাহুল। যার ফলে উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি বেজায় চটেছিল। এর আগে রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবও বয়কট করেছিল কংগ্রেস। কিন্তু দলের সিদ্ধান্তের বিরোধিতা করে তাতে যোগ দিয়েছিলেন হাত শিবিরের অনেকেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+