বিচারাধীন বন্দিকেও ছাড় নেই! হাসপাতালে মান খোয়ালেন মহিলা
বিহারের মুজফফরপুর শহরের সরকারি হাসপাতালে বিচারাধীন বন্দি এক মহিলাকে ধর্ষণ করল দুই ব্যক্তি।
বিহারের মুজফফরপুর শহরের সরকারি হাসপাতালে বিচারাধীন বন্দি এক মহিলাকে ধর্ষণ করল দুই ব্যক্তি। গণধর্ষিতা মহিলা শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার ঘটনাটি সামনে এসেছে।

শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জেলে ফিরে জেল সুপারকে গোটা ঘটনা জানায় নির্যাতিতা। সীতামারহী জেলার জেলে বন্দি রয়েছে সেই মহিলা।
জেল সুপার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছেন। মামলাও দায়ের হয়েছে। নির্যাতিতার বয়ান অনুযায়ী ১৪ নভেম্বর রাতে শৈলেশ কুমার ও ছোটেলাল কুমার মহিলার সম্ভ্রমহানি করেন।
সীতামারহীর জেলাশাসক রঞ্জিত কুমার সিং জানিয়েছেন, দোষীরা শাস্তি পাবে। নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications