'নাসিরুদ্দিনের মন্তব্য বড় ষড়যন্ত্রের অংশ', বুলন্দশহর নিয়ে অভিনেতাকে পাল্টা তোপ উমা ভারতীর

বিজেপির ডাকসাইটে নেত্রী উমা ভারতীর তোপের মুখে এবার নাসিরুদ্দিন শাহ। বুলন্দশহর সংঘর্ষের ঘটনায় নাসিরুদ্দিন শাহের মন্তব্যের প্রেক্ষিতে এদিন মুখ খুলেই তোপ দাগেন এই বিজেপি নেত্রী।

বিজেপির ডাকসাইটে নেত্রী উমা ভারতীর তোপের মুখে এবার নাসিরুদ্দিন শাহ। বুলন্দশহর সংঘর্ষের ঘটনায় নাসিরুদ্দিন শাহের মন্তব্যের প্রেক্ষিতে এদিন মুখ খুলেই তোপ দাগেন এই বিজেপি নেত্রী। তাঁর দাবি, নাসিরুদ্দিন শাহের মন্তব্য বড়সড় ষড়যন্ত্রের অংশ।

নাসিরুদ্দিনের মন্তব্য বড় ষড়যন্ত্রের অংশ, বুলন্দশহর নিয়ে অভিনেতাকে পাল্টা তোপ উমা ভারতীর

বিজেপি নেত্রী বলেন, ' দেশে বড়সড় ষড়যন্ত্র চলছে এখন। নাসিরুদ্দিন শাহের মন্তব্য তার অংশ। কিছু মানুষ বিভাজনের রাজনীতি করছেন আর আমরা তার যোগ্য জবাব দেব।' এক নামী সংবাদমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী উমা ভারতী। পাশাপাশি তিনি বলেন, 'নাসিরুদ্দিন শাহ যেখানে নিরাপদ মনে করছেন সেখানে চলে যেতে পারেন। '

উল্লেখ্য, বুলন্দশহর সংঘর্ষ ও দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নাসিরুদ্দিন শাহের মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। অনুপম খের থেকে শুরু করে একাধিক নামী ব্যক্তিত্বের সমালোচনার মুখে পড়েন নাসিরুদ্দিন। অন্যদিকে, নাসিরের পাশে দাঁড়ান বলিউড তারকা আশুতোষ রানা। এর আগে নাসিরুদ্দিন শাহ একটি ভিডিও ক্লিপিং -এ সাম্প্রতিক পরিস্থিতি নিয় মুখ খুলে বলেন, 'বিষ ছড়িয়ে পড়েছে। এই জিন (আত্মা)কে বোতলে আবার ভরে ফেলা কঠিন।.. দেশের এরকম অনেক জায়গায় আমরা দেখছি একটি গরুর মৃত্যুকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে একজন পুলিশ অফিসারের মৃত্যুর চেয়ে।' নাসিরুদ্দিন শাহ প্রসঙ্গ তোলেন তাঁর সন্তানদের নিয়েও। তিনি জানান, তাঁর সন্তানদের কোনও ধর্মের গণ্ডিতে বেঁধে রাখেননি তাঁরা। কারণ তিনি ও স্ত্রী রত্না বিশ্বাস করেন 'খারাপ' ও 'ভালো'র সঙ্গে ধর্মের কোনও যোগ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+