UDF-এর আনা প্রস্তাব বাতিল হতেই চরম উত্তেজনা কেরল বিধানসভায়

United Democratic Front অর্থাৎ UDF-এর আনা প্রস্তাব বাতিল হতেই চরম উত্তেজনা কেরল বিধানসভার মধ্যে। বুধবার রীতিমত উত্তাল হয়ে ওঠে সে রাজ্যের বিধানসভা কক্ষ। বিধানসভার স্পিকার এএন সামসির ( A N Shamseer) ওই প্রস্তাব খারিজ করে দেন।

 চরম উত্তেজনা কেরল বিধানসভায়

আর এরপরেই স্পিকারের ঠিক ঘরের সামনে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করে দেন UDF-এর বিধায়করা। সঙ্গে সঙ্গে ছুটে যান বিধানসভার দায়িত্ব প্রাপ্ত কর্মীরা। স্পিকার যাতে তাঁর অফিসে প্রবেশ করতে না পারেন সেই ব্যবস্থাও করেন ওই দলের বিধায়করা। অফিসের সামনে বসে রীতিমত স্লোগান দিতে থাকেন তাঁরা।

অধিবেশন শেষ হওয়ার পর স্পিকার ওই পথে এলেই তাঁকে আটকে দেওয়া হয়। এই ঘটনার পরেই এলডিএফ বিধায়করাও ঘটনাস্থলে ছুটে যান। আর এরপর রীতিমত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়ে যায়। একদিকে United Democratic Front-এর বিধায়করা অন্যদিকে এলডিএফের বিধায়করা। আর মাঝেখানে পরিস্থিতি সামলাতে থাকেন বিধানসভার কর্মীরা। নিজের ঘরে ঢুকতে রীতিমত নাজেহাল হতে হয় স্পিকারকে। কোনওক্রমে সবাইকে সরিয়ে অফিসে প্রবেশ করেন বিধানসভার স্পিকার।

একাধিক বিধায়ককে কার্যত টেনে হিচড়ে সরানো হয়। কর্মীরা সরিয়ে নিয়ে যান এম ভিনসেন্ট, সাজি জোসেফ, এ কেএম আসরফের মতো একাধিক বিধায়ককে। অন্যদিকে ইউডিএফ বিধায়কদের এই ঘটনায় রীতিমত বিধ্বস্ত দেখায়। এত ছোট জায়গাতে এমন পরিস্থিতি তৈরি হওয়াতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলে জ্ঞান হারান বিধায়ক সানিশ কুমার জোসেফ। যদিও তাঁকে দ্রুত তুলে নিয়ে গিয়ে চিকিৎসকদের কাছে যাওয়া হয়।

যদিও সেই সময়ে চিকিৎসক না থাকায় ওই বিধায়ককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ইউডিএফ অভিযোগ করেছে যে মার্শাল ছাড়াও শাসক দলের বিধায়ক এবং মন্ত্রীরা তাদের হেনস্থা করেছেন।

এক ১৬ বছরের স্কুল ছাত্রীর পর নারকীয় অত্যাচারের ঘটনার প্রতিবাদে আজ বুধবার মূলতুবি প্রস্তাব এনেছিলেন UDF-এর বিধায়ক উমা থমাস। কিন্তু স্পিকার বলেন, এই ঘটনায় কোনও তাৎপর্য নেই। আর এরপরেই ইডিএফের আনা প্রস্তাব খারিজ করে দেন স্পিকার। বিরোধীদের এই বিষয়ে স্পিকার কোনও কথা বলতে দেননি বলেই অভিযোগ।

আর এই অভিযোগেই একেবারে উত্তাল হয়ে ওঠে কেরল বিধানসভা।। এরপরেই বিরোধীরা স্লোগান দিতে দিতে বেরিয়ে যান। এক বিধায়ককে স্পিকারের পডিয়ামে পর্যন্ত উঠে পড়তে দেখা যায়। শুধু তাই নয়, এই ঘটনায় স্পিকারকে আক্রমণ করতেও শোনা যায় তাঁকে। যা কার্যত নজিরবিহীন বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+