জেএনইউতে এবিভিপির তাণ্ডবকে ২৬/১১-র মুম্বই হামলার সঙ্গে তুলনা করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে
জেএনইউ-তে এবিভিপির তাণ্ডবের ঘটনাকে ২৬/১১- মুম্বই হামলার ঘটনার সঙ্গে তুলনা করলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে।
জেএনইউ-তে এবিভিপির তাণ্ডবের ঘটনাকে ২৬/১১- মুম্বই হামলার ঘটনার সঙ্গে তুলনা করলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। মুম্বই হামলার পর এই প্রথম সেরকম মাপের কোনও ঘটনা ঘটতে দেখলেন বলে তোপ দেগেছেন তিনি। লোহার রড নিয়ে যেভাবে গুণ্ডারা তাণ্ডব চালিয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেটা কাপুরুষতা ছাড়া আর কিছু বলা যায়না।

কড়া পদক্ষেপ নেওয়া উচিত
এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলে দিল্লি পুলিসকে অনুরোধ জানিয়েছেন মহারাষ্ট্র সরকার। দিল্লি পুলিস এই কাজে গরিমসি করলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন দমন নিয়ে দিল্লি পুলিসের বিরুদ্ধে যেমন অভিযোগ উঠেছিল এক্ষেত্রেও সেরকমই অভিযোগ উঠতে শুরু করবে বলে জানিয়েছেন তিনি।

২৬/১১ মুম্বই হামলার সমকক্ষ ঘটনা
জেএনইউ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে তা ২৬/১১ মুম্বই হামলার সামিল বলে তীব্র নিন্দা করেছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। একই সঙ্গে তিনি রীতিমত হুঙ্কার দিয়ে বলেছেন, মহারাষ্ট্র এরকম কোনও কাণ্ড তিনি বরদাস্ত করবেন না। কারণ সিএএ-র প্রতিবাদে মুম্বইয়ের একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে। আগে থাকতেই তাই তিনি সতর্ক করে দিয়েছেন। শিবসেনা সুপ্রিম অভিযোগ করেছেন জেএনইউ-র ই ঘটনায় আতঙ্কিত দেশের ছাত্র যুবরা। প্রচণ্ড রেগে রয়েছে তারা। তাঁরা কাপুরুষ নয়। বড় কিছু যাতে না ঘটে সেজন্য দিল্লি পুলিসকে আগেই কড়া পদক্ষেপ নিতে বলেছেন তিনি।

মুখোসের আড়ালে কারা
জেএনইউ-তে যাঁরা মুখ ঢেকে হামলা চালিয়েছে তাঁদের কাপুরুষ বলে আক্রমণ করেছেন উদ্ধব ঠাকরে। তিনি দাবি করেছেন এই মুখোসের আড়ালে কারা ছিল তাদের চিহ্নিত করা উচিত। তাঁদের বিন্দুমাত্র পৌরষত্ব থাককে মুখের ঢাকা খুলে প্রকাশ্যে আসুক। এই ধরণের কাপুরুষতা একেবারেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিবসেনা সুপ্রিমো।












Click it and Unblock the Notifications