Train Accident averted: একই লাইনে দুই ট্রেন, গ্যাপ মাত্র ৫০ মিটার! ফের ভয়াবহ দুর্ঘটনা এড়াল রেল
Train Accident averted: ফের একবার বড়সড় দুর্ঘটনা এড়ালো ভারতীয় রেল! একই লাইনে চলে সতন্ত্রতা এক্সপ্রেস (Swatantrata Senani Express) এবং উৎসব স্পেশাল অয্যোধ্যা এক্সপ্রেস (Ayodhya Dham Special)। ফলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাওয়ার জোর সম্ভাবনা ছিল। কার্যত চালকের তৎপরতায় কোনও রকমে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
বারাণসী জংশন এবং বানারস রেলওয়ে স্টেশনের মধ্যে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। রেলের দাবি, আপদকালীন চেন টানার ফলেই এই ঘটনা। ইতিমধ্যে রেলের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে (Train Accident averted) ।

Train Accident averted: মাত্র ৫০ মিটার দূরে দ্বিতীয় ট্রেন!
রেলের দাবি, চেন টানার কারণে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। কিন্তু ট্রেনের পিছনের অংশটি ক্রসিংয়ের উপরেই দাঁড়িয়ে পড়ে। আর এর মধ্যেই প্লাটফর্ম নম্বর তিনে বিলাসপুর-অয্যোধ্যা ধাপ স্পেশালকে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়। আর এরপরেই সেটি এগোতে শুরু করে। এবং বারাণসী জংশনের ইয়ার্ডের কাছে অয্যোধ্যা স্পেশাল পৌছলে দেখা যায় একই লাইনে স্বাধীন সেনানী এক্সপ্রেসের পিছনের অংশ রয়েছে। আর এরপরেই দ্রুত চালক আপাদকালীন ব্রেক কষে ট্রেনটি দাঁড় করিয়ে দেয়।
গতি কম থাকার কারণে সতন্ত্রতা এক্সপ্রেস (Swatantrata Senani Express) এর মাত্র ৫০ মিটার আগেই উৎসব স্পেশাল অয্যোধ্যা এক্সপ্রেস (Ayodhya Dham Special) দাঁড়িয়ে যায়। ফলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার জোর সম্ভাবনা ছিল।
Train Accident averted: শীর্ষ আধিকারিকদের খবর দেন চালক
ঘটনার পরেই চালক রেলের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সঙ্গে খবর দেন। এমনকি বারাণসী ক্যান্টের কন্ট্রোল রুমেও বার্তা পাঠানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের শীর্ষ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এডিআরএমের নেতৃত্বে গঠন হয়েছে বিশেষ টিম।
তদন্তের ভিত্তিতে কোনও গাফিলতি সামনে আসলে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তবে একাংশের দাবি, চেন পুলিংয়ের কারণেই এই ঘটনা ঘটেছে। যদিও সবটাই খতিয়ে দেখা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে একের পর এক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশের মানুষ।
কখনও দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা তো কখনও লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বারবার রেল দুর্ঘটনায় প্রশ্নের মুখে ভারতীয় রেল এবং রেলমন্ত্রক। প্রশ্ন উঠছে পরিকাঠামো এবং যাত্রী পরিষেবা নিয়ে। আর এই বিতর্কের মধ্যেই ফের একবার বড়সড় দুর্ঘটনা এড়ালো রেলওয়ে।












Click it and Unblock the Notifications