নয়াদিল্লি : ২ বালিকাকে যৌননিগ্রহ, অভিযুক্ত ২ নাবালক

নয়াদিল্লির রোহিনী এলাকায় সোমবার রাতে ৫ ও ৯ বছরের দুই বালিকাকে যৌন নির্যাতন করে ২ জন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ওই দুই বালিকা।

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি : শনিবার রাতে নায়দিল্লির হাউজ খাসে এক মনিপুরের মহিলার ধর্ষণের ঘটনার পর আবারও রাজধানী নয়াদিল্লিতে উঠে এল যৌন নির্যাতনের ঘটনা। অভিযোগ, এবার নয়াদিল্লির রোহিনী এলাকায় সোমবার রাতে ৫ ও ৯ বছরের দুই বালিকাকে যৌন নির্যাতন করে ২ জন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ওই দুই বালিকা।[নিজের ধর্ষককে ভালোবাসে, জন্ম দিতে চায় তার সন্তানের : আদালতে তরুনীর বিরল বক্তব্য]

এই ঘটনায় অভিযুক্ত দুজনই নাবালক বলে জানা গিয়েছে। খবর, যৌন নিগ্রহের শিকার ওই দুই বালিকা বাড়ির বাইরে শৌচকর্ম করতে গেলে, তখনই তাদের ওপর চড়াও হয় ওই অভিযুক্ত দুই নাবালক।[শুধু জানুয়ারি মাসেই ১৪০টি ধর্ষণ ও ২৩৮টি শ্লীলতাহানির ঘটনা ঘটেছে দিল্লিতে]

নয়াদিল্লি : ২ বালিকাকে যৌননিগ্রহ, অভিযুক্ত ২ নাবালক

পরে ঘটনাস্থল থেকে আহত ও অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওই দুই বালিকাকে। তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে পসকো আইনের আওতায় ৩৭৬ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।[মহিলাদের নিয়ে ফের বিতর্কিত মন্তব্য জেডিইউ নেতা শরদ যাদবের]

এর আগে নায়দিল্লির হাউজ খাস এলাকায় শনিবার রাতের ধর্ষণের ঘটনার কিনারা করতে গিয়ে মূল অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিশ। যদিও ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্তের বন্ধু। এছাড়াও এমাসের শুরুতেই নয়াদিল্লিতে এক চলন্ত গাড়িতে মহিলাকে তুলে ধর্ষণের ঘটনা ঘটে যায়।[চেন্নাই এক্সপ্রেস-এর প্রযোজকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+