বাল আধার কার্ডের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট করেছেন কি? একনজরে প্রক্রিয়াটি দেখে নিন
বাল আধার কার্ডের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট করেছেন কি? একনজরে প্রক্রিয়াটি দেখে নিন
পাঁচ থেকে কম বয়সী শিশুদের জন্য বাল আধার কার্ড দেয় UIDAI। শিশুর বয়স ৫ বছর হলেই বাল আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক। ৫ থেকে ১৫ বছর বয়সীদের জন্য আধার ডেটার বায়োমেট্রিক তথ্যে আপডেট করা বাধ্যতামূলক। এব্যাপারে প্রয়োজনীয় নথি-সহ নিকটবর্তী আধার তালিকাভুক্তির কেন্দ্রে গিয়ে আধার আপডেট করতে হবে।

আপডেট প্রক্রিয়া বিনামূল্যে
UIDAI-এর তরফে জানানো হয়েছে, ৫-১৫ বছরের শিশুদের বায়োমেট্রিক বিবরণ আপডেট করা বাধ্যতামূলক। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে বলেও জানানো হয়েছে। পাশাপাশি UIDAI-এর তরফে এও জানানো হয়েছে, বায়োমেট্রিক আপডেটের পরে সেইসব শিশু-কিশোরদের আধার নম্বরের কোনও পরিবর্তন হবে না।

দুটি আপডেট বাধ্যতামূলক
UIDAI-এর অফিসিয়াল পোস্টে জানানো হয়েছে, একটি শিশুর আধারে দুটি বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক। প্রথম আপডেটটি করতে হবে শিশুর বয়স ৫ বছরে পৌঁছলে। পরেরটি ১৫ বছরে পৌঁছলে।

বাল আধার কার্ড কী?
UIDAI পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য বাল আধার কার্ড দিয়ে থাকে। জন্মের পর থকেই শিশুর ডিজিটাল ফটো পরিচয়ের প্রমাণ এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধার জন্য বাল আধার কার্ড। যেহেতু আঙুলের ছাপের মতো বায়োমেট্রিক পাঁচ বছরের কমবয়সী শিশুদের তৈরি হয় না, সেই কারণে পাঁচ বছরে পৌঁছলে শিশুদের বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে। বায়োমেট্রিক হিসেবে আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান করে আধার কার্ডে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু ৫ বছরের নিচের বাল আধার কার্ডে তা থাকে না।

বাল আধার কার্ডের রঙও আলাদা
সাধারণ আধার কার্ডের থেকে বাল আধার কার্ডকে আলাদা করতে, ৫ বছরের কম বয়সীদের আধার কার্ডের রঙ নীল করা হয়েছে। শিশুদের বয়স পাঁচ বছর হলেই এই নীল রঙের কার্ড অবৈধ হয়ে যায়। সেই কারণে শিশুর বয়স ৫ বছর হলেই, বাবা-মাকে তাঁদের সন্তানদের আধারের বিবরণ আপডেট করতে হবে।

বাল আধার কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া
- UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in-এ গিয়ে আধার কার্ড রেজিস্ট্রেশন অপশনে যেতে হবে।
- সন্তানের নাম, অভিভাবকদের নাম, ফোন নম্বর, শিশু ও অভিভাবক সম্পর্কিত তথ্য সেখানে পূরণ করতে হবে।
- বসবাসের ঠিকানা, এলাকা, রাজ্য এবং অন্য সব তথ্য দিতে হবে।
- এরপর অ্যাপয়েন্টমেন্ট অপশনে ক্রিল করতে হবে।
- নিকটতম আধার তালিকাভুক্তি কেন্দ্রে খোঁজ করে সাক্ষাতের সময় নির্ধারণ করতে হবে।
- আবেদনকারীর পরিচয় প্রমাণ, ঠিকানার প্রমাণ, সম্পর্কের প্রমাণ, জন্ম তারিখ, রেফারেন্স নম্বরের মতো সহায়ক নথি সেখানে দিতে হবে। তালিকাভুক্তি কেন্দ্রের একজিকিউটিভ বাকি প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। পাশাপাশি তিনি আবেদন প্রক্রিয়াটি ট্র্যাক করার জন্য একটি নম্বর দেবেন।
- এরপর ৬০ দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় বাল আধার কার্ড পৌঁছে যাবে।

বাল আধার কার্ড আপডেট করার প্রক্রিয়া
- সন্তানের জন্ম শংসাপত্র, পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার নথিসহ আধার তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে। (এক্ষেত্রে বাল আধার কার্ড নথিভুক্তি কিংবা আপডেটের জন্য অভিভাবকদের আধার কার্ডের কপি জমা দিতে হবে।)
- আধার নখিভুক্তি কেন্দ্রের একজিকিউটিভ শিশুর মুখের ছবি, আঙুলের ছাপ বায়োমেট্রিক হিসেবে যুক্ত করবেন।
- এরপর সেখান থেকে আবেদন প্রক্রিয়াটি ট্র্যাক করার জন্য দেওয়া নম্বর-সহ স্লিপটি সংগ্রহ করে যত্ন করে রাখতে হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications