Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian Air Force: ট্রেনিং চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত দুই

Indian Air Force: ভয়াবহ দুর্ঘটনা। মাঝ আকাশে ভেঙে পড়ল ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি ট্রেনিং এয়ারক্র্যাফট। প্রশিক্ষণ চলাকালীনই বিমানটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। বিমানে থাকা দুজনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার দিন্দিগুলে এয়ারফোর্স অ্যাকাডেমিতে। তবে কীভাবে বিমানটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়।

ইতিমধ্যে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ বায়ুসেনার (Indian Air Force) তরফে দেওয়া হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা বিস্তারিত ভাবে জানাতে হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনা তুপরাণ মণ্ডল জেলায় ঘটেছে। দুর্ঘটনার সময় বিমানে একজন প্রশিক্ষক ও একজন ট্রেনি পাইলট উপস্থিত ছিলেন।

Indian Air Force

পুলিশের এক আধিকারিক এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, দিন্দিগুলে এয়ারফোর্স অ্যাকাডেমি (Indian Air Force) থেকে বিমানটি উড়েছিল। তবে স্থানীয় কোনও মানুষের দুর্ঘটনা ঘটেনি বলেই পুলিশের তরফে জানা গিয়েছে। তবে ঘটনার সময় প্রবল শব্দ হয়। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ।

অন্যদিকে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) তরফে এক বিবৃতিতে জানা গিয়েছে, রুটিন ট্রেনিং চলাকালীন এই ঘটনা ঘটেছে। হায়দরাবাদের এয়ারফোর্স অ্যাকাডেমি থেকে বিমানটি উড়েছিল। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা। যদিও বায়ুসেনার তরফে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেচে পুলিশ এবং বায়ুসেনার উচ্চপর্যায়ের আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

ঘটনার বিস্তারিত তথ্য ইতিমধ্যে প্রতিরক্ষামন্ত্রকের তরফে নেওয়া হয়েচে। এমনকি ঘটনার তথ্য নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একই সঙ্গে দুই পাইলটের মৃত্যু নিয়ে দুঃখপ্রকাশও করেছেন। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজনাথ সিং। উল্লেখ্য, Pilatus PC 7 Mk II এয়ারক্র্যাফট একটি সিঙ্গল ইঞ্জিনের এয়ারক্র্যাফট। মূলত এই বিমানেই বায়ুসেনার তরফে যাবতীয় ট্রেনিং দেওয়া হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+