ইন্টারপোলের রেড নোটিশ, থাইল্যান্ড, আমেরিকা হয়ে সিবিআইয়ের জালে দুই প্রতারক

দীর্ঘদিন ধরে বাগে আনার জন্য বহু চেষ্টা করেছে ভারত। অবশেষে সিবিআইয়ের হাতের গ্রেফতার বিপুল অঙ্কের আর্থিক প্রতারণায় অভিযুক্ত জনার্থনন সুন্দরম। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার পর আমেরিকা এবং থাইল্যান্ডথেকে নির্বাসিত হন সুন্দরম। ভারতে ফিরতেই অবশেষে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হলেন অভিযুক্ত প্রতারক।

বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৮৭.৯ কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগে অভিযুক্ত জনার্থননকে প্রথমে থাইল্যান্ড থেকে নির্বাসিত করা হয়েছিল। এরপর তাঁকে গ্রেফতার করা হয়।

CBI

অভিযুক্ত প্রতারকের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বিনিয়োগকারীদের বিশ্বাস লঙ্ঘন, আর্থিক তছরুপ, অনিয়ন্ত্রিত আমানত স্কিম সহ একাধিক বিষয়ে মামলা দায়ের করে চেন্নাইয়ের অর্থনৈতিক অপরাধ দমন শাখা বা ইওডাব্লিউ। এর পাশাপাশি তামিলনাড়ু প্রোটেকশন অফ ইন্টারেস্টস অফ ডিপোজিটর অ্যাক্ট লঙ্ঘনেরও অভিযোগ রয়েছে। সুন্দরম এবং তার সহযোগীরা একটি বিশাল আর্থিক কেলেঙ্কারিতে বেশ কয়েকজন আমানতকারীকে প্রতারিত করেছে বলে অভিযোগ।

তামিলনাড়ু পুলিশের অনুরোধে সিবিআই গত ২০২৩ সালের ২১ জুন তারিখে ইন্টারপোলের কাছ থেকে এই বিষয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। বুধবার কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পরই তাঁকে আটক করে সিবিআই। এবং পরবর্তীতে তামিলনাড়ু পুলিশের হাতে তুলে দেওয়া হলে, সুন্দরমকে গ্রেফতার করা হয়।

একই সঙ্গে সিবিআইয়ের দ্বিতীয় অভিযানে গ্রেফতার হলেন প্রতারণায় অভিযুক্ত আরও এক ব্যক্তি। গ্লোবাল অপারেশন সেন্টার এবং গুজরাট পুলিশ এবং অভিবাসন কর্তৃপক্ষের সহায়তায় ধরা হল ২০ বছর ধরে প্রতারণা, জালিয়াতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় অভিযুক্ত বীরেন্দ্রভাই মণিভাই প্যাটেলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+