পথ দেখাতে ব্যর্থ মোদীজি! সভাপতি হওয়ার পর অধিবেশনের প্রথম ভাষণে আর কী বললেন রাহুল

দিল্লিতে শুরু হল কংগ্রেসের অধিবেশন। সভাপতি রাহুল গান্ধীর ভাষণ দিয়ে প্লেনারির শুরু হয়। সভাপতি হওয়ার পর এটাই রাহুলের প্রথম অধিবেশন। অধিবেশনে রয়েছেন সনিয়া গান্ধী এবং মনমোহন সিং।

দিল্লিতে শুরু হল কংগ্রেসের অধিবেশন। সভাপতি রাহুল গান্ধীর ভাষণ দিয়ে প্লেনারির শুরু হয়। সভাপতি হওয়ার পর এটাই রাহুলের প্রথম অধিবেশন। অধিবেশনে রয়েছেন সনিয়া গান্ধী এবং মনমোহন সিং। রয়েছেন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

পথ দেখাতে ব্যর্থ মোদীজি! সভাপতি হওয়ার পর অধিবেশনের প্রথম ভাষণে আর কী বললেন রাহুল

কংগ্রেসের হাতই দেশকে রক্ষা করতে পারে। দেশে রাগের পরিবেশ তৈরি হয়েছে, দেশের মানুষের মধ্যে বিভাজনের চেষ্টা চলছে। অধিবেশনের ভাষণে এমনটাই বললেন কংগ্রেস সভাপতি। পথ দেখাতে পারছেন না মোদীজি। দেশের এই পরিস্থিতিতে কংগ্রেসই পারে রাস্তা দেখাতে। কংগ্রেসের সঙ্গে তাই বাকিদের পার্থক্য আছে। মন্তব্য করেছেন রাহুল।

কংগ্রেসে প্রবীণ নেতাদের সম্মান আছে। এই অভিজ্ঞ নেতাদের নিয়েই এগিয়ে যাবে কংগ্রেস। সঙ্গে দেশের কোটি কোটি যুবক অংশ নেবেন। বলেছেন রাহুল।

শনিবার শুরু হওয়া দুদিনের এই প্লেনারিতে দলের ভবিষ্যতের দিশা দেখাবে বলেই মনে করছে কংগ্রেস নেতৃত্ব। ২০১৯-এর নির্বাচনে মোদীকে মোকাবিলার রাস্তা তৈরি ছাড়াও পরবর্তী পাঁচ বছরের জন্য রাস্তা তৈরির লক্ষ্য মাত্রা রেখেছে কংগ্রেস।

৭ বছর পর কংগ্রেসের প্লেনারি অধিবেশন বসল। ১৩২ বছরের এই দলের এটি ৮৪ তম প্লেনারি অধিবেশন।

শুরুতে ভাষণের মাধ্যমে দিশাও এরকম নির্দিষ্ট করে দিয়েছেন।

অধিবেশনের রূপরেখা চূড়ান্ত করতে শুক্রবার বৈঠকে বসেছিল স্টিয়ারিং কমিটি। অধিবেশনে যোগ দিতে সারা দেশ থেকে প্রায় ১২ হাজার নেতা দিল্লিতে গিয়েছেন। অধিবেশন শুরু হয়েছে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। এই অধিবেশনেই কংগ্রেসের ওয়ার্কিং কমিটি গঠিত হবে।

নরেন্দ্র মোদীকে আক্রমণ করে অধিবেশনের দিশা নির্দিষ্ট করে দিয়েছেন সভাপতি রাহুল গান্ধী। অধিবেশনে সমমনোভাবা সম্পন্ন দলগুলির সঙ্গে জোট গঠন নিয়েও কংগ্রেসের পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যেতে পাওয়া যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+