গরু চুরির অভিযোগে যোগীর রাজ্যে দুই দলিত যুবককে মারধরের অভিযোগ
মন্দির থেকে গরু চুরির অভিযোগে দুই দলিত যুবককে ব্যাপক মারধর করে মাথা কামিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বালিয়ায়।
মন্দির থেকে গরু চুরির অভিযোগে দুই দলিত যুবককে ব্যাপক মারধর করে মাথা কামিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বালিয়ায়।

অভিযোগ, গোরক্ষকরা দুই দলিত যুবকের চোখ বেধে দেয়। মাথা কামিয়ে দেওয়ার পর গলায় 'গরু চোর' প্ল্যাকার্ড ঝুলিয়ে দিয়ে এলাকায় ঘোরায় গোরক্ষকরা।
জানা গিয়েছে দুজন হল, কাছেরই গ্রামের কৃষক। বছর বাইশের উমা ও সনুকে গরু চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে মারধরের অভিযোগে অপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বালিয়ার রসরায় গাজিপুরের রাস্তায় দুই যুবকের হাতে দুটি গরুর বাচ্চা দেখে স্থানীয় মন্দিরের পুরোহিত অ্যালার্ম বাজান। ভোর ৫ টা নাগাদ দুই যুবকে গরু বাচ্চা নিয়ে হাঁটতে দেখা যায়। স্থানীয় নাথ বাবা মাথিয়া মন্দিরের পুরোহিত তাঁদেরকে চিহ্নিত করেন। এরপরেই স্থানীয়রা দুই যুবককে ব্যাপক মারধর করেন। রসরার সার্কেল অফিসার এমনটাই জানিয়েছেন।

দুই যুবকের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়েছে। তাঁদের অধীনে থাকা দুটি গরুকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের শাস্তির বন্দোবস্ত করা হবে বলে জানিয়েছে, রসরার এলএইচও জগদীশচন্দ্র যাদব। মারধর করার অভিযোগে গ্রামবাসীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Two people were beaten up,their heads partially tonsured and paraded on allegations of stealing cattle in Ballia pic.twitter.com/Ok5sFuRx4J
— ANI UP (@ANINewsUP) January 10, 2018
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications