ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল কাশ্মীর, শহিদ দুই সিআরপিএফ জওয়ান

শ্রীনগরে জঙ্গি হামলায় শহিদ দুই সিআরপিএফ জওয়ান। একই ঘটনায় জখম হয়েছেন আরও তিন জওয়ান। আজ শ্রীনগরের কাছে জাতীয় সড়কে টহল দিচ্ছিলেন জওয়ানরা। সেই সময় তাদের উপর হামলা চালায় জঙ্গিরা। জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারা।

এলাকা ঘিরে রেখেছেন সিআরপিএফ জওয়ানরা

এলাকা ঘিরে রেখেছেন সিআরপিএফ জওয়ানরা

পুলিশের অনুমান, জঙ্গিরা মারসে এলাকা থেকে এসেছিল। তল্লাশি অভিযান চলছে। ওই এলাকা ঘিরে রেখেছেন সিআরপিএফ জওয়ানরা। গত কয়েক সপ্তাহে এই নিয়ে তৃতীয়বার একই জায়গায় নিরাপত্তাবাহিনীর উপর হামলার ঘটনা ঘটল।

গত সপ্তাহে পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হন দুই জওয়ান

গত সপ্তাহে পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হন দুই জওয়ান

এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার সকালে নওগাম সেক্টরে আচমকাই গুলি ছোড়ে পাকিস্তানের সেনারা। পালটা জবাব দেন ভারতীয় জওয়ানরাও। পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হন দুই জওয়ান, কুলদীপ সিং (৩৭) ও শুভম শর্মা (২২)। শুক্রবার তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয়।

জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন এএসআইও

জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন এএসআইও

এর আগে ২৪ সেপ্টেম্বর সকালে বুদগাম জেলার কাইসেরমুল্লা এলাকায় ১১৭ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর জিডি বাডুলে-কে গুলি করে জঙ্গিরা৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল৷ জানা গিয়েছিল, সেই ঘটনায় তাঁর সার্ভিস রাইফেলটিও জঙ্গিরা নিয়ে গেছে বলে জানা গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+