ফের সেনা কনভয়ে হামলা, নাগাল্যান্ডে শহিদ দুই জওয়ান

অসম রাইফেলস-এর দুইজন জওয়ান শহিদ হলেন জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে লড়তে গিয়ে। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন জওয়ান। এদিন শনিবার নাগাল্যান্ডে ঘটনাটি ঘটেছে

অসম রাইফেলস-এর দুইজন জওয়ান শহিদ হলেন জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে লড়তে গিয়ে। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন জওয়ান। এদিন শনিবার নাগাল্যান্ডে ঘটনাটি ঘটেছে।

ফের সেনা কনভয়ে হামলা, নাগাল্যান্ডে শহিদ দুই জওয়ান

দুপুর একটা নাগাদ মায়ানমার সীমান্তের মোন জেলায় সেনার কনভয় যাচ্ছিল। তার ওপর হামলা চালায় জঙ্গিরা। আইইডি বিস্ফোরণ ঘটায়। যার ফলে দুই জওয়ানের মৃত্যু হয়েছে। প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল চিরঞ্জিত কোনওয়ার জানান, দুইজনকে হত্যা করা হয়েছে। জঙ্গি হামলায় ৪ জওয়ান আহত হয়েছেন। এই ঘটনায় কোন জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই কাশ্মীরে পুলওয়ামায় পাকিস্তানের জইশ-ঈ-মহম্মদ জঙ্গিগোষ্ঠী হামলা চালিয়ে ৪০জন জওয়ানকে শহিদ করেছে। এরপরে ছত্রিশগড়ে পরপর বেশ কয়েকবার সেনা কনভয়ে হামলা চালিয়ে মাওবাদীরা বেশ কয়েকজন সেনাকে শহিদ করেছে। ভোট চলাকালীন বারবার রক্তাক্ত হয়েছে। এবার উত্তর-পূর্বের সীমান্তবর্তী রাজ্যেও জঙ্গিরা সেনা কনভয়ে হামলা চালাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+