নির্যাতিতার ছবি দিয়ে পোস্ট, রাহুলের টুইট মুছে দিল টুইটার
নির্যাতিতার ছবি দিয়ে পোস্ট, রাহুলের টুইট মুছে দিল টুইটার
দিল্লিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে রাহুল গান্ধীর টুইট মুছে দেওয়া হল। টুইটারের আইন লঙ্ঘনের অভিযোগ করেছে সংস্থা। রাহুল গান্ধী নির্যাতিতার ছবি এবং তার পরিবারের ছবি দিয়ে টুইট করেছিলেন। এখন আর সেই টুইট দেখা যাচ্ছে না। রাহুল গান্ধীর এই টুইট নিয়ে সরব হয়েছিলেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র।

দিল্লিতে নাবালিকাকে ধর্ষণ করে খুন
ফের দিল্লির বুকে নারকীয় ধর্ষণ কাণ্ড। ৯ বছরের বালিকাকে ধর্ষণ করে খুন করে আততায়ী। শুধু তাই নয় পরিবারের লোকেদের না জানিয়েই তার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে গত পরশু থেকে তোলপাড় রাজধানী দিল্লি। এই নৃশংস ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি ছুটে গিয়েছিলেন নির্যাতিতার পরিবারের কাছে। গতকাল তিনি দিল্লিতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। সেখান থেকে সংসদ অধিবেশনে যান। তারপরেই সংসদে তোলপাড় হয় বিরোধীদের বিক্ষোভে।দিল্লির ধর্ষণ কাণ্ড নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। বিরোধিতার জেরে সাময়িক ভাবে মুলতুবি হয়ে যায়।

রাহুলের টুইট
নির্যাতিতার বাড়ি থেকে ঘুরে এসেই জাস্টিস দাবি করে টুইট করেছিলেন রাহুল গান্ধী। সেই টুইটেই নির্যাতিরা এবং তার পরিবারের ছবিও পোস্ট করেছিলেন তিনি। টুইটে তাঁদের ছবি দিয়ে রাহুল লিখেছিলেন, 'এই মা-বাবার চোখের জল শুধু একটা কথাই বলছে, ওঁদের মেয়ের জন্য সুবিচার চায়। আর এই সুবিচারের পথে আমি ওঁদের সঙ্গে আছি।' তাতেই তুলকালাম কাণ্ড বাধে। আইনত যৌন নির্যাতনের শিকার কারোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যায় না। সেটা অপরাধের সামিল। সাংসদ হয়ে রাহুল গান্ধী এই কাজ কীকরে করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

বিজেপির নিশানা
রাহুলের এই দায়িত্বজ্ঞানহীন টুইট নিয়ে সমালোচনায় সরব হয়েছিল বিজেপি। সম্বিত পাত্র সরাসরি রাহুল গান্ধীকে নিশানা করে বলেছেন, পস্কো আইনের ধারা ভঙ্গ করেছেন কংগ্রেস নেতা। একের পর একটুইটে রাহুল গান্ধীকে বিদ্ধ করেছিলেন বিজেপি নেতারা। শিশু সুরক্ষা অধিকার কমিশন এই নিয়ে প্রতিবাদ জানিয়ে দিল্লি পুলিশ এবং টুইটারে অভিযোগ জানায়। তারপরেই সম্ভবত পোস্ট টিসরিয়ে ফেলা হয়েছে। এখন আর রাহুল গান্ধীর সেই টুইটটি দেখা যাচ্ছে না মাউক্রো ব্লগিং সাইটে।

ধর্ষণের ঘটনা
নির্ভয়া কাণ্ডের পরেও দিল্লিতে ধর্ষণের ঘটনা কমেনি। করোনা লকডাউনের কারণে ধর্ষণের ঘটনা আরও বেড়েছে বলে রিপোর্ট প্রকাশ্যে এসেছে। শুধু দিল্লি নয় উত্তর প্রদেশ এবং বিহােরও ধর্ষণের ঘটনা বেড়েছে বলে জানা গিয়েছে। দিল্লিতে একের পর এই ধরনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শহরবাসী। মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনার পর শিশুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
খবরের ডেইলি ডোজ। ডাউনলোড Bengali Oneindia App












Click it and Unblock the Notifications