নরেন্দ্র মোদীর ফলোয়ার ইলন মাস্ক, শোরগোল টুইটারে
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’জনেই খুব প্রভাবশালী ব্যক্তি। তাদের অনেক মানুষই টুইটারে অনুসরণ করে থাকেন। তবে ইলন মাস্ক কিন্তু মাত্র ১৯৫ জন টুইটারে অনুসরণ করে থাকেন। তাঁকে টুইটারে অনুসরণ করে থাকেন ১৩৪.৩ মিলিয়নের বেশি মানুষ।
তিনি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ছাড়িয়ে গেছেন। মার্চ মাসের শেষের দিকে টুইটারে সর্বাধিক অনুসরণযোগ্য ব্যক্তি হয়ে উঠেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইটারে ৮৭.৭ মিলিয়ন মানুষ অনুসরণ করে থাকেন। তিনি সর্বাধিক অনুসরণযোগ্য নেতা। তবে এবার টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইটারে অনুসরণ করেছেন।
তবে নরেন্দ্র মোদী ছাড়াও ইলন মাস্ক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকেও তিনি টুইটারে অনুসরণ করে থাকেন।
ইলন অ্যালার্টস থেকে শেয়ার করা হয়েছে এই খবরটি, ইলন মাস্ক যে ১৯৫ জনকে অনুসরণ করেন সেখানে নরেন্দ্র মোদীর নাম পাওয়া গেছে। তবে, এই খবর দেকে অনেক ব্যবহারকারী নানান মন্তব্য করতে শুরু করে দিয়েছেন।

একজন ব্যবহারকারী লিখেছেন, টেসলা শীঘ্রই কী ভারতে আসবে। কী কারণে ইলন মাস্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুসরণ করেছেন ? তাহলে আমরা কী টেসলা কারখানা আশা করতে পারি।
ওপর এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ধন্যবাদ ইলন মাস্ক। আমাদের প্রধানমন্ত্রী মোদীজি দেশকে উন্নত, সমৃদ্ধ, প্রগতিশীল ও মানুষের জীবনকে উন্নত করার জন্য চেষ্টা করছেন, ইলন মাস্ক বিশ্বকে সুস্থ, বুদ্ধিমত্তা মুক্ত, ভালো সমাজ শিশুদের জন্য সুন্দর ভবিষ্যতের জন্য চেষ্টা করছেন। আমি দুজনকেই ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবর মাসে ইলন মাস্ক সংস্থার দায়িত্ব নেওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া জায়ান্টে বেশ কিছু পরিবর্তন এনেছেন। সম্প্রতি, টুইটারও ঘোষণা করে যে, পয়লা এপ্রিল থেকে সংস্থা তার আগের ভেরিফায়েড প্রোফাইলগুলি থেকে নীল টিক সরিয়ে দেবে। ব্লু টিক-সহ ভেরিফায়েড প্রোফাইল পেতে হলে মাসে ৮ ডলারের সাবস্ক্রিপশন নিতে হবে।












Click it and Unblock the Notifications