৭ বছরের বালকের হাত কামড়ে 'শিক্ষা' দিলেন গৃহশিক্ষক, ভাইরাল হল ভিডিও
সাত বছরের বালককে বাড়িতে সমস্ত বিষয় পড়ানোর জন্য গৃহশিক্ষক রেখেছিলেন অভিভাবকেরা। তবে তিনি যে এমন পাশবিক আচরণ করবেন তা বুঝতে পারেননি কেউই। সিসিটিভি ক্যামেরায় শিক্ষকের বর্বরতার ছবি ধরা পড়েছে।
সাত বছরের বালককে বাড়িতে সমস্ত বিষয় পড়ানোর জন্য গৃহশিক্ষক রেখেছিলেন অভিভাবকেরা। তবে তিনি যে এমন পাশবিক আচরণ করবেন তা বুঝতে পারেননি কেউই। সিসিটিভি ক্যামেরায় শিক্ষকের বর্বরতার ছবি ধরা পড়েছে। যা সোশ্যাল মিডিয়ায় আসার পরই ভাইরাল হয়ে গিয়েছে।

ছয় মিনিটের ভিডিওতে দেখা গিয়েছে, গৃহশিক্ষক বর্বরতার সঙ্গে বালকটিকে জুতো দিয়ে পেটাচ্ছেন, মুলের মুঠি ধরে ঝাঁকিয়ে, কান মুলে, হাত কামড়ে দিচ্ছেন। এখানেই শেষ নয়, গ্লাসের মতো কোনও বস্তু দিয়ে ও একটি চাবি দিয়ে শিশুর ওপরে নির্যাতন চালানো হয়েছে বলে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
Aligarh: A minor boy was thrashed with a shoe and bitten by his tuition teacher, the incident came to light after the parents checked CCTV footage. Ashutosh Dwivedi, SP(Crime) says, "The video has been recovered. Case registered and a team has been formed to nab the teacher." pic.twitter.com/JD6RlpzFaf
— ANI UP (@ANINewsUP) November 18, 2018
যন্ত্রণায় ছটফট করছে বালকটি। তবে সেদিকে হুঁশ নেই শিক্ষকের। তিনি উচিত শিক্ষা দিয়ে চলেছেন। মারধর করার পরে ছেলেটিকে জোর করে হাসতে বলছেন শিক্ষক।
গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। বালকের পিতা জানিয়েছেন, ক্যামেরাটি তাঁর ওয়ার্কশপে থাকে। তবে কোনও সমস্যা হওয়ায় তা বাড়িতে লাগিয়ে পরীক্ষা করছিলেন তিনি। তাতে যে এভাবে ছেলেকে মারধরের ছবি ফুটে উঠবে তা তিনি ভাবতে পারেননি।
ঘটনাটি দেখে অভিভাবক পুলিশে অভিযোগ জানিয়েছেন। অভিযুক্ত শিক্ষক গা ঢাকা দিয়েছেন। পুলিশ মামলা দায়ের করে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications