রাজস্থানে রেখার বিয়ের শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা! কমপক্ষে ১৩ জনের মৃত্যু
রাজস্থানের প্রতাপগড়-জয়পুর জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনা। একটি ট্রেলার বিয়ের শোভাযাত্রায় ঢুকে পড়ে।
রাজস্থানের প্রতাপগড়-জয়পুর জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনা। একটি ট্রেলার বিয়ের শোভাযাত্রায় ঢুকে পড়ে। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
জাতীয় সড়কে দুর্ঘটনা
১১৩ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল রেখা নামে যুবতীর বিয়ের শোভাযাত্রা। পিছন থেকে শোভাযাত্রার ওপর গিয়ে পড়ে ট্রেলারটি।
|
পুলিশ সুপারের বয়ান
প্রতাপগড়ের পুলিশ সুপার অনিল কুমার বেনিওয়াল জানিয়েছেন, প্রতাপগড়ের আম্বাওয়ালি গ্রামে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই নয় জনের মৃত্যু হয়। চারজনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে।

গুরুতর আহতরা ভর্তি উদয়পুরের হাসপাতালে
এরই মধ্যে ১৮ জন গুরুতর আহত ব্যক্তিকে উদয়পুরের এমবিএস হাসপাতালে ভর্তি করানো হয়েছে।












Click it and Unblock the Notifications