লুধিনায়ানায় বিপাকে সানি লিওনির 'মস্তিজাদে'
নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি : ফের একবার হিন্দুত্ববাদীদের তোপের মুখে অভিনেত্রী সানি লিওনি। লুধিয়ানায় সানির আগামী ছবি মস্তিজাদের বিরুদ্ধে প্রতিবাদে নামল হিন্দু ন্যায় পীঠ।
এই ছবি কুরুচিকর ও অশ্লীল অভিযোগে এই ছবির প্রচার বন্ধ করার দাবি তুলল সংগঠনটি। এই ছবি সেন্সর বোর্ডেই বা কি করে পাস করল তা নিয়েও প্রশ্ন তুলেছে এই গোষ্ঠী। তাদের কথায়, এটি সেন্স বোর্ডের পক্ষেই অত্যন্ত অপমানজনক যে এই ছবিকে তারা ক্লিনচিট দিয়েছে। [(ভিডিও) সানি লিওনির 'মস্তিজাদে' কি অশ্লীল? দেখে নিন নিজেই]

সানি লিওনির প্রত্যক্ষ বিরোধিতা নয়, বিরোধিতা মূলত এই ছবির বিষয়বস্তু নিয়ে। এই ছবিতে অভিনয় করেছেন সানি লিওনি, তুষার কাপুর। সংগঠনের কথায় এই ছবির পরিচালক, প্রযোজক ও অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে কেন্দ্র যতক্ষণ না কোনও ব্যবস্থা নিচ্ছে ততদিন তারা প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন।
পাশাপাশি ছবির প্রচার বন্ধ করারও দাবি তুলেছে হিন্দুত্ববাদী এই সংগঠন। তাদের মতে এই ছবির বিষয়বস্তু অত্যন্ত নিম্নমানের, যা তরুণ সমাজে খারাপ প্রভাব ফেলবে। যদিও সেন্সর বোর্ডের দেওয়া 'A' সার্টিফিকেট নিয়েই (অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত) ইতিমধ্যে বক্সঅফিসে ২০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে মস্তিজাদে।
শুধু হিন্দুত্ববাদী সংগঠনই নয়, মস্তিজাদের ট্রেলর প্রকাশ পাওয়ার পরই অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। ছবির গান এবং পোস্টারেও যৌনতা যেন আষ্টেপিষ্টে রয়েছে। সেন্সর বোর্ডের সামনেও বার দুয়েক হোঁচট খেতে হয়েছে এই ছবিতে। যদিও দুবার প্রত্যাখ্যাত হওয়ার পর তৃতীয়বার 'A' সার্টিফিকেট নিয়ে কোনও মতে পাস হয় এই সেক্স-কমেডি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications