ত্রিপুরার রাজনৈতিক সমীকরণে হঠাৎ বদল! অধ্যক্ষ নির্বাচনে কে কোন দিকে, টানটান উত্তেজনা
ত্রিপুরায় ফের ক্ষমতায় কামব্যাক করেছে বিজেপি ও আইপিএফটি জোট। তবে এবার মাথায় মাথায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা। তাই ফলাফল প্রকাশের পরই বিজেপি চেয়ছিল টিপ্রামোথাকে দলে টানতে। কিন্তু দফায় দফায় বৈঠকের পরও বরফ গলেনি। এখন আবার নতুন সমীকরণ তৈরি হয়েছে ত্রিপুরায়।

অধ্যক্ষ নির্বাচনে ভিন্ন সমীকরণ ত্রিপুরায়
বিজেপি ত্রিপুরায় তাদের আসন পোক্ত করতে চাইছে। একটু এদিক-ওদিক হলেই যাতে টলমল না হয়ে যায়, তার জন্যই প্রদ্যোৎ কিশোর দেববর্মার টিপ্রামোথাকে নিয়ে দল ভারী করতে চেয়েছিল তারা। কিন্তু বিজেপির সব চেষ্টা বিফল করে অধ্যক্ষ নির্বাচনে ভিন্ন সমীকরণ দেখা গেল ত্রিপুরা বিধানসভায়।

বাম-কংগ্রেসের সঙ্গে জোটে টিপ্রাও!
ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোট বাঁধল প্রদ্যোৎ কিশোর দেববর্মার টিপ্রামোথা। ফলে ত্রিপুরায় তৈরি হল নয়া সমীকরণ। নির্বাচনের আগে যে জল্পনা তৈরি হয়েছিল, সেই সমীকরণই দেখা গেল অধ্যক্ষ নির্বাচনের ক্ষেত্রে। রাজনৈতিক মহল মনে করেছিল, বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় তবে বাম-কংগ্রেসের সঙ্গে জোটে সরকার গড়তে পারে টিপ্রামোথা।

বাম-কংগ্রেস ও টিপ্রামোথা মিলিত
বিজেপি জোট যেহেতু এবার ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় মাত্র ৩৩ আসন পেয়েছে আর ২৭ আসন রয়েছে বিরোধীদের দখলে, তখন বিরোধীরা অধ্যক্ষ পদে প্রার্থী দিয়েচে। কংগ্রেস বিধায়ক গোপাল রায়কে প্রার্থী করা হয়েছে। বাম-কংগ্রেস ও টিপ্রামোথা মিলিতভাবে তাঁর নাম মনোনীত করেছে।

বদলে যেতে পারে সমীকরণ
পেশায় আইনজীবী গোপাল রায়ের নাম এদিন অধ্যক্ষ পদে ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি বলেন, সিপিএম ছাড়াও টিপ্রামোথাও কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেছেন। দু-তিনজন বিধায়ক ঘুরে গেলেই বদলে যেতে পারে সমীকরণ। তাই ত্রিপুরার অধ্যক্ষ নির্বাচন এবার উত্তেজনাপূর্ণ হতে চলেছে।

কোন দল শেষ হাসি হাসে ত্রিপুরায়!
ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর কেন্দ্রীয়মন্ত্রী প্রতিমা ভৌমিক বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আবার সংসদীয় রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। তবে তিনি রাজনীতিতে সক্রিয় থাকবেন বলে জানিয়েছেন। ফলে আগামী ২৪ মার্চ অধ্যক্ষ পদে নির্বাচন নিয়ে উত্তাপ বাড়ছে। কোন দল শেষ হাসি হাসে, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

বিরোধীরা ঐক্যবদ্ধ হলে বিপদ বিজেপির
পরিসংখ্যানগতভাবে বিজেপির জয় আটকাবে না ত্রিপুরার অধ্যক্ষ নির্বাচন। তবে বিরোধীরা ঐক্যবদ্ধ হলে আগামীদিনে বিভিন্ন ইস্যুতে চাপে পড়বে শাসক জোট। তিন দল এক হয়ে থাকলে বিভিন্ন ইস্যুতে চাপ বাড়বে বিজেপির। টিপ্রামোথা সুপ্রিমো প্রদোৎকিশরো দেববর্মা রাজ্যের জনজাতিদের উন্নয়নে সরব প্রথম থেকেই। তিনি ইতিমধ্যেই সরকার পক্ষকে তাঁর অবস্থান জানিয়ে দিয়েছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications