বিজেপিতে যাওয়ার জন্য কালীঘাটে এসে যজ্ঞ করবেন বিধায়ক, তৃণমূলে যোগ-জল্পনা বাড়ছে

বিজেপিতে যাওয়ার জন্য কালীঘাটে এসে যজ্ঞ করবেন বিধায়ক, তৃণমূলে যোগ-জল্পনা বাড়ছে

বাংলায় জিতে তৃণমূল ভিনরাজ্যে নজর দিয়েছে সংগঠনের বিস্তারে। সেই লক্ষ্যে প্রথম ত্রিপুরাকে বেছে নিয়েছে তৃণমূল। প্রথমত ত্রিপুরায় তৃণমূলে সংগঠন ছিল, তারপর ত্রিপুরা বাংলাভাষী রাজ্য, বাংলা সংস্কৃতির খুব কাছের। ত্রিপুরায় তৃণমূল পা দেওয়ার পর তেকেই বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকট হতে শুরু করেছিল। এবার বিজেপিতে ভাঙন-সম্ভাবনাও প্রবল হয়ে উঠল।

বিজেপি বিধায়কের প্রায়শ্চিত্তের ভাবনা কালীঘাটে এসে

বিজেপি বিধায়কের প্রায়শ্চিত্তের ভাবনা কালীঘাটে এসে

কয়েকদিন আগে ত্রিপুরার বিজেপ বিধায়ক আশিস দাসকে দেখা গিয়েছিল কলকাতায় তৃণমূল ভবনে। তখন থেকেই জল্পনার পারদ চড়েছিল। সুদীপ রায় বর্মন-ঘনিষ্ঠ বিজেপি বিধায়ক আশিস দাস তবে কি দল ছেড়ে তৃণমূলের পথে? এই জল্পনাকে আরও বাড়িয়ে দিল বিজেপি বিধায়কের প্রায়শ্চিত্তের ভাবনা।

মুখ আর মুখোশ কোনটা, তা বুঝে নিয়েছেন বিজেপি বিধায়ক

মুখ আর মুখোশ কোনটা, তা বুঝে নিয়েছেন বিজেপি বিধায়ক

আশিস দাস বলেন, তিনি বিজেপিতে যাওয়ার প্রায়শ্চিত্ত করবেন সুদূর ত্রিপুরা থেকে কালীঘাটে এসে। ত্রিপুরা বিজেপি সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, মুখ আর মুখোশ কোনটা, তা বুঝে নিয়েছে মানুষ। সেই কারণেই এবার বিজেপি ছে়ড়ে মা-মাটি-মানুষকে সমর্থন করছে ত্রিপুরার মানুষ। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়ের পরদিনই বিজেপি বিধায়কের প্রায়শ্চিত্তেপ বার্তা রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে।

বাঙালি হিসেবে বাঙালি মহিলা প্রধানমন্ত্রী দেখতে চাই: বিজেপি বিধায়ক

বাঙালি হিসেবে বাঙালি মহিলা প্রধানমন্ত্রী দেখতে চাই: বিজেপি বিধায়ক

বিজেপি বিধায়ক আশিস দাস বলেন, ভারতবাসী ইন্দিরা গান্ধীর পরে আরও একজন মহিলা মুখ্যমন্ত্রী দেখতে চাইছে। আর বাঙালি হিসেবে বাঙালি প্রধানমন্ত্রী দেখতে চাই আমি। তাঁর এই বার্তাতেই তৃণমূলের প্রতি তাঁর পূর্ণ সমর্থনের ইঙ্গিত রয়েছে। ফলে বিজেপিতে ভাঙন আসন্ন। বিজেপি বিধায়ক এবার শিবির পরিবর্তন করতে চলেছেন বলেই বিশেষজ্ঞ মহলের অভিমত।

বিজেপি বিধায়কের যজ্ঞের ঘোষণায় আলোড়ন পড়ে গিয়েছে

বিজেপি বিধায়কের যজ্ঞের ঘোষণায় আলোড়ন পড়ে গিয়েছে

মঙ্গলবার বিকেলে কালীঘাটে যজ্ঞ করবেন ত্রিপুরার বিজেপি বিধায়ক। কিন্তু কেন এই যজ্ঞ? প্রত্যুত্তরে বিধায়ক আশিস দাস জানিয়েছেন, বিজেপিতে যাওয়ার প্রায়শ্চিত্ত করবেন তিনি। এই যজ্ঞের পরই তিনি তৃণমূলে যোগ দেবেন বলেও বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। বিজেপি বিধায়কের এই ঘোষণায় আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

সুদীপ রায় বর্মন গোষ্ঠীর বিধায়কের অভিনব সিদ্ধান্ত

সুদীপ রায় বর্মন গোষ্ঠীর বিধায়কের অভিনব সিদ্ধান্ত

ত্রিপুরায় বিপ্লব দেব গোষ্ঠীর সঙ্গে সুদীপ রায় বর্মন গোষ্ঠীর বিরোধ প্রথম থেকেই। সেই কোন্দল আরও প্রকাশ্যে চলে এসেছে সম্প্রতি ত্রিপুরার মাটিতে তৃণমূল পা রাখার পরে। এখন আবার সুদীপ রায় বর্মন গোষ্ঠীর অভিনব সিদ্ধান্তের ফলে আরও অস্বস্তি বাড়তে চলেছে গেরুয়া শিবিরের। অস্বস্তিতে পড়ে যাবে বিপ্লব দেব সরকারও।

বিজেপি বিধায়কের সিদ্ধান্তে গেরুয়া শিবিরে ভাঙন জল্পনা প্রকট

বিজেপি বিধায়কের সিদ্ধান্তে গেরুয়া শিবিরে ভাঙন জল্পনা প্রকট

আশিস দাসকে দিয়ে ত্রিপুরা বিজেপিতেও কি তবে ভাঙন শুরু হতে চলেছে? সম্প্রতি তৃণমূল ভবনে বিজেপি বিধায়কের উপস্থিতির পরই গেরুয়া শিবিরে ভাঙন জল্পনা প্রকট হয়েছিল। এবার তা স্পষ্ট হয়ে গেল। বিশেষ সূত্রের খবর ছিল শনিবার কলকাতায় এসে তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করে যান ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস। তারই প্রতিফলন ঘটতে চলেছে মঙ্গলবার কালীঘাটে তাঁর যজ্ঞ।

তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেছেন বিজেপির বিধায়ক

তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেছেন বিজেপির বিধায়ক

বিজেপির ওই বিধায়ক যে তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেছেন তার প্রমাণ মিলেছিল কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে সমালোচনা করায়। অভিষকে বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিলের সমর্থনে সেদিনও সরব হয়েছিলেন আশিস দাস। বিজেপি সরকারের আমলে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। আইন ও গণতন্ত্র সকলের জন্য সমান হওয়া উচিত এই সরল সত্য মানেননি বিপ্লব দেব।

সুদীপ-ঘনিষ্ঠ বিধায়করা একে একে তৃণমূলে ভিড়তে শুরু করছেন!

সুদীপ-ঘনিষ্ঠ বিধায়করা একে একে তৃণমূলে ভিড়তে শুরু করছেন!

এরপর ত্রিপুরা বিজেপি বিধায়কের কলকাতার তৃণমূল ভবনে আসা জল্পনার বাতাবরণ তৈরি করে দিয়েছিল। বেসুরো বিধায়কের এই পদক্ষেপে বিজেপি নেতৃত্বের কপালে ভাঁজ পড়তে শুরু করেছিল। এদিন তাঁর যজ্ঞ করে প্রায়শ্চিত্ত করার ঘোষণা একপ্রকার নিশ্চিত করে দিল এবার তিনি তৃণমূলের পথে পা বাড়াতে চলেছে। আশিস দাসের পথ ধরে যদি বাকি সুদীপ-ঘনিষ্ঠ বিধায়করা এরপর একে একে তৃণমূলে ভিড়তে শুরু করেন, তবে বিজেপিতে ভাঙবেই, বিপ্লব দেব সরকারের কপালে দুঃখ রয়েছে।

বিজেপিতে যাওয়ার জন্য প্রায়শ্চিত্ত করে তৃণমূলে আসার ইচ্ছাপ্রকাশ

বিজেপিতে যাওয়ার জন্য প্রায়শ্চিত্ত করে তৃণমূলে আসার ইচ্ছাপ্রকাশ

ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাসেরর গলায় তৃণমূলের সুর শোনা গিয়েছিল দিন দশেক ধরে। তিনি বিজেপিতে যাওয়ার জন্য প্রায়শ্চিত্ত করে তৃণমূলে আসার ইচ্ছাপ্রকাশ করায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ঘুম ছুটতে চলেছে। ত্রিপুরার পদ্ম-শিবিরের চাপ বাড়িয়ে দিয়েছেন বিধায়ক আশিস দাস। এবার সুদীপ রায় বর্মন তাঁর বাকি অনুগামীদের নিয়ে যদি বিজেপি ছাড়েন, তবে তৃণমূলে পোয়াবারো ২০২৩-এর নির্বাচনের আগে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+