Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tripura By-election: লক্ষ্য বিজেপিকে পরাজিত করা: ত্রিপুরায় দুই-দলের সমর্থন চাইল CPIM

আগামী ৫ সেপ্টেম্বর ত্রিপুরা বিধানসভার দুটি আসনে উপনির্বাচন। আটজন প্রার্থী থাকলেও দুটি আসনেই সরাসরি লড়াই হতে চলেছে ক্ষমতাসীন বিজেপি এবং সিপিআইএমের সঙ্গে। দুই কেন্দ্রে বিজেপিকে পরাস্ত করতে সিপিআইএমের তরফে রাজ্যের দুই রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করা হয়েছে।

ত্রিপুরার সিপাহীজলার দুটি বিধানসভা কেন্দ্রে ৫ সেপ্টেম্বরের উপনির্বাচনের জন্য বিজেপি-বিরোধী ভোটকে একত্রিত করতে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মোথা ও কংগ্রেসের সঙ্গে বৈঠক করেছেন। এই দুই দল ওই দুই আসনে কোনও প্রার্থী দেয়নি।

Tripura By-election

তবে তিপ্রা মোথা এবং কংগ্রেস এখনও বক্সানদর ও ধনপুরে সিপিআইএম প্রার্থীদের জন্য তাদের যৌথ সমর্থন নিশ্চিত করতে পারেনি। সিপিআইএম-এর এক নেতা জানিয়েছেন, বিরোধী নেতা অনিমেষ দেববর্মা ও কংগ্রেস রাজ্য সভাপতি আশিস সাহার সঙ্গে বিরোধী ভোটের বিভাজন রুখতে আলোচনা হয়েছে। তারা সাহায্য করার আশ্বাস দিয়ে জানিয়েছে, ৪৮ ঘন্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অনিমেষ দেববর্মা জানিয়েছেন, সিপিআইএমের তরফে তিপ্রা মোথার সাহায্য চাওয়া হয়েছে। বিধানসভার ৬০ আসনে তিপ্রা মোথার আসন সংখ্যা ১৩। তিনি সিপিআইএমকে জানিয়েছেন, সম্মতি ছাড়াই সিপিআইএম একতরফা উভয় বিধানসভায় প্রার্থী দিয়েছে। তবে তিপ্রা মোথা জানিয়েছে, তারা শাসকদলকে সমর্থন করবে না।

অনিমেষ দেববর্মা জানিয়েছেন,যৌথ প্রচারে সমর্থন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিপ্রা মোথার তরফে বৃহত্তর টিপ্রাল্যান্ডের মূল দাবির বিষয়য়ে সিপিআইএমের অবস্থান জানতে চাওয়া হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+