Lok Sabha Election:‘বাংলায় তৃণমূল অস্তিত্ব রক্ষার লড়াই করছে’, পারফরম্যান্সের নিরিখে রাজ্য কোথায়? জানালেন মোদী
শেষ লগ্নে লোকসভা ভোট, আগামী ১ জুন সপ্তম দফার নির্বাচনের মধ্য দিয়ে লোকসভার ভোট যুদ্ধের সমাপ্তি হবে। শেষ দফাতে ফোকাসে বাংলা। কারণ রাজধানী কলকাতার কেন্দ্রগুলি সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার জেলাগুলিতে ভোট হবে। তার আগে মঙ্গলবার বঙ্গে মোদীর মেগা শোও। কলকাতা সফরে আসার আগেই দিল্লিতে বসেই বাংলা নিয়ে বড় বার্তা দিলেন প্রধামমন্ত্রী।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মোদী তৃণমূলকে নিশানা যেমন করেছেন তেমনই বাংলায় আরও ভালো ফলের জন্য আশা প্রকাশ করেছেন। মোদীর কথায়, "বাংলার তৃণমূল অস্তিত্ব রক্ষার লড়াই করছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি তিনটি আসন জিতেছিল। ২০২১ সালের বাংলার মানুষ আমাদের ৮০তে পৌঁছে দিয়েছেন । গোটা দেশের মধ্যে সেরা পারফরম্যান্স রাজ্য যদি কেউ হয়, সেটা বাংলা। বিজেপির সর্বাধিক সফলতা বাংলাতেই পাচ্ছে।"

ওবিসি শংসাপত্র নিয়েও সুর ছড়িয়েছেন মোদী। তাঁর কথায়, তৃণমূল সরকার প্রথমে ওরা আইন বানিয়ে সংখ্যালঘুদের শংসাপত্র দেওয়া শুরু করে।হাইকোর্ট প্রত্যাখ্যান করে দেয়। সুপ্রিম কোর্টে মামলা হেরে যান। কারণ এই নিয়ম তো সংবিধানে নেই। এরপর বৈআইনীভাবে সেই কাজ শুর হয়।। রাতারাতি মুসলিমদের সকলকে ওবিসি তালিকাভুক্ত করা হয়।। ওবিসি শংসাপত্র পাওয়ায় যাঁরা যোগ্য, তাঁরা তাতে বাদ পড়ে যান। হাইকোর্টের নির্দেশের পর বোঝা যায়, কত বড় দুনীর্তি হয়েছে।"












Click it and Unblock the Notifications