Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কংগ্রেস দুর্বল হওয়ায় সুবিধা! বিজেপির 'খেলা'য় গোয়ায় পুনরুজ্জীবনের আশা তৃণমূল ও আপের

গোয়া (Goa) ১১ জন কংগ্রেস (Congress) বিধায়কের মধ্যে ঠিক কতজন শেষ পর্যন্ত বিজেপিতে (BJP) যোগ দেন, তা এখনও পরিষ্কার নয়। তবে প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাঙনে পুনরুজ্জীবনের আশা দেখছে সেখানকার তৃণমূল (Trinamool Congress)

গোয়া (Goa) ১১ জন কংগ্রেস (Congress) বিধায়কের মধ্যে ঠিক কতজন শেষ পর্যন্ত বিজেপিতে (BJP) যোগ দেন, তা এখনও পরিষ্কার নয়। তবে প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাঙনে পুনরুজ্জীবনের আশা দেখছে সেখানকার তৃণমূল (Trinamool Congress) ও আপ (aap) নেতৃত্ব।
উপকূলের রাজ্য গোয়ায় বিজেপি কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা করায় আশার আলো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) আর কেজরিওয়ালের (Kejriwal) দলের।

বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর ষড়যন্ত্রের অভিযোগ কংগ্রেসের

বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর ষড়যন্ত্রের অভিযোগ কংগ্রেসের

গোয়ার কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১১। তবে কতদিন তা থাকে তারই অপেক্ষায় রাজনৈতিক মহল। বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে দল ভাঙানোর চেষ্টার অভিযোগে কংগ্রেসের তরফে মাইকেল লোবো এবং দিগম্বর কামাতের বিরুদ্ধেব্যবস্থা নিতে বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন জানাতে চলেছে কংগ্রেস। এখনও পর্যন্ত কংগ্রেসের দাবি এই দুই বিধায়ককে ধরে চার বিধায়কের সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই। নেই গোয়ায় অপারেশন কমল তারা ঠেকিয়েদিতে পেরেছেন বলে জাবি করেছেন দায়িত্ব প্রাপ্ত কংগ্রেস নেতা দীনেশ গুণ্ডু রাও।

তৃণমূল ও আপের অবস্থা

তৃণমূল ও আপের অবস্থা

কংগ্রেসের বর্তমান অবস্থায় উল্লসিত সেখানকার আপ ও তৃণমূল শিবির। তারা বলছে, ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনের প্রচারে তারা সাধারণ মানুষদের বলেছিলেন নির্বাচিত হলেই কংগ্রেস বিধায়করা চলে যাবেন বিজেপিতে। এব্যাপারে তারা গত বিধানসভা নির্বাচনে নির্বাচিত ১৭ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ১৫ জনের বিজেপিতে যোগদানের কথাও তুলে ধরেছিল।

ভবিষ্যতের কৌশল ঠিক করতে বৈঠক

গোয়ায় কংগ্রেসের ভাঙন স্পষ্ট হলেও, ঠিক কতজন বিধায়ক বিজেপিতে যোগ দেবেন তা এখনও স্পষ্ট নয়। সেই পরিস্থিতিতে রাজ্য ইউনিটের ভবিষ্যত কৌশল নির্ধারণ করতে সেখানে গিয়েছেন তৃণমূলের সিনিয়র নেতা ডেরেকও'ব্রায়েন এবং গোয়ার দায়িত্ব প্রাপ্ত তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে বিজেপি ও কংগ্রেসকে একই বন্ধনীতে ফেলেছেন। তিনি বলেছেন, গোয়াবাসী তৃণমূলের সতর্কবার্তা না শুনলেও দীর্ঘ মেয়াদের ভিত্তিতে দল রাজ্যবাসীরপাশে থাকবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে আপ নেতা অতীশির প্রশ্, ঠিক কতজন বিধায়ক আছে কংগ্রেসের? শীঘ্রই সংখ্যাটা শূন্যে চলে না যায়, কটাক্ষ করেছেন তিনি। আপের তরফেও বিজেপি ও কংগ্রেসকে একই বন্ধনীতে ফেলা বয়েছে। কংগ্রেসকে ভোট দেওয়ামানেই আপকে ভোট দেওয়া, মন্তব্য করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

আসন না পেলেও জোটসঙ্গীকে হারায় তৃণমূল

আসন না পেলেও জোটসঙ্গীকে হারায় তৃণমূল

গোয়ার বিধানসভা নির্বাচনে তৃণমূল কোনও আসন না পেলেও তাদের জোটসঙ্গী এমজিপি ২ টি আসন পায়। অন্যদিকে আপ পায় দুটি আসন। নির্বাচনে জয়ের পরেই এমজিপি জানায় তারা বিজেপিকে সমর্থন করবে। সেই মতো এমজিপি শিবির বদল করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+