Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Train Accident: লাইনচ্যুত কামাখ্যাগামী নর্থ-ইস্ট এক্সপ্রেসের একাধিক বগি, ব্যাপক উত্তেজনা

Train Accident: ফের বড়সড় দুর্ঘটনার খবর। বিহারে লাইনচ্যুত কামাখ্যাগামী নর্থ-ইস্ট এক্সপ্রেস। জানা যাচ্ছে, ট্রেনের তিনটি বগি লাইন থেকে ছিটকে গিয়েছে। ডিডিইউ পাটনা রেলওয়ে বিভাগের রঘুনাথপুর স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

ঘটনার (Train Accident) খবর পেয়েই ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। গিয়েছেন জেলা পুলিশ-প্রশাসনের আধিকারিকরাও গিয়েছেন বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটি দিল্লি থেকে পাটনার দিকে যাচ্ছিল। এই ট্রেনটি বক্সার জংশন থেকে পাটনার উদ্দেশ্যে ছেড়েছিল।

Train Accident:

সেখান থেকে কামাখ্যার দিকে যাওয়ার কথা ছিল ট্রেনটির (Train Accident)।। কিন্তু রঘুনাথপুর স্টেশনের কাছে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। বগিগুলি সবই এসি কোচ বলে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর জানা যায়নি। তবে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যে ঘটনাস্থলে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।

শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে রেলের (Train Accident) তরফে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পিছনে কোনও নাশকতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরেই ওই লাইনে স্তব্ধ রেল চলাচল।

Train Accident: হেল্পলাইন নম্বর জারি-

ট্রেন নম্বর 12506 নর্থ ইস্ট এক্সপ্রেসের কয়েকটি তিনটি বগি (Train Accident) লাইনচ্যুত হয়েছে। ঘটনার পরেই রেলের তরফে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে।

PNBE - 9771449971
DNR - 8905697493
ARA - 8306182542
COML CNL - 7759070004

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (Train Accident) সাক্ষী থেকেছে দেশ। ওডিশায় করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মধ্যে পড়ে। একেবারে তিনটি ট্রেন দুর্ঘটনার মধ্যে পড়ে। এই ঘটনায় প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়। এই ঘটনার পর রেলে যাত্রী নিরাপত্তা এবং পরিষেবা নিয়ে প্রশ্ন উঠে।

এরপরেও বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। আর এরর মধ্যেই ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+