রাস্তার ট্রাফিক আপনার জীবনে কোন বিপদ ঘনিয়ে আনছে জানেন কী
রাস্তার ট্রাফিক আপনার জীবনে কোন বিপদ ঘনিয়ে আনছে
ট্রাফিকের ধোঁয়া বড় বিপদ ডেকে আনছে নাগরিক জীবনে। এমনই আশঙ্কার কথা শোনাল গবেষণা। সম্প্রতি এই নিয়ে গবেষণা চালিয়েছে একদল পরিবেশবিদ । সেই গবেষণা পত্রটি একটি পরিবেশ সংক্রান্ত পত্রিকায় প্রকাশ করেন তাঁরা। তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গবেষকরা জানিয়েছে ট্রাফিকের ধোঁয়া থেকে স্ট্রোকের সম্ভাবনা তৈরি হয়। ট্রাফিকে যে কালো কার্বন বেরোয় সেটাই স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।

ট্রাফিকের কালো কার্বনেই বিপদ
ট্রাফিকে কালো কার্বনের ধোঁয়া শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। মূলত ডিজেল ইঞ্জিনের গাড়ি থেকে যে কালো ধোঁয়া নির্গত হয় তার মধ্যেই থাকে ছোট ছোট কালো কার্বনের কনা। সেটাই বাতাসের সঙ্গে শরীরে প্রবেশ করে। প্রতিদিন এই কালো কার্বন শরীরে প্রবেশ করতে থাকে। যার জেরে স্ট্রোকের সম্ভাবনা তৈরি হয়। সুইডেনের স্টকহোমের বাসিন্দাদের উপর এই নিয়ে সমীক্ষা চালিয়ে গবেষকরা জেনেছেন, এই কালো কার্বনের কারণেই সেই দেশে অধিকাংশ মধ্য বয়স্ক ব্যক্তিদের স্ট্রোকের প্রবণতা বাড়ছে।

বাড়ছে স্ট্রোকের প্রবণতা
গবেষকরা গবেষণা চালিয়ে দেখেছেন, প্রতি কিউবিক মিটারে ০.৩ মাইক্রোগ্রাম কালো কার্বন নির্গত হয় ট্রাফিকের ধোঁয়া থেকে। যার কারণে ৪ শতাংশ হারে স্ট্রোকের প্রবণতা বাড়ছে। শুধু পথচারীরাই নন রাস্তার ধারে থাকা বাড়ির বাসিন্দাদের শরীরেও ক্ষতি করছে এই ট্রাফিক থেকে নির্গত কালো কার্বন। সুইডেনের এই কারণে স্ট্রোক হয়েছে প্রায় ৩১০০ বাসিন্দার।

ভারতে এর প্রবণতা বেশি
এই কালো কার্বনের কারণেই দিল্লি সহ অধিকাংশ বড় মেট্রো শহরে বাতাসে দূষণের পরিবান বাড়ছে। দিল্লি সংলগ্ন রাজ্যগুলিতে শুকনো ফসল পোড়ানোর ধোঁয়ায় কালো কার্বনের কনা মিশে থাকছে। সেগুলি বাতাসে মেশার কারণেই দূষণ বাড়ছে। তার থেকেই শ্বাসকষ্ট শুরু হচ্ছে বাসিন্দাদের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications