কাশ্মীরে বড় সাফল্য সেনার, সোপরে এনকাউন্টারে নিকেশ শীর্ষ জঙ্গি নেতা গনি খোয়াজা

কাশ্মীরে বড় সাফল্য সেনার, সোপরে এনকাউন্টারে নিকেশ শীর্ষ জঙ্গি নেতা গনি খোয়াজ

কাশ্মীরে এনকাউন্টারে নিকেশ শীর্ষ জঙ্গি নেতা গনি খোয়াজা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল বাবরের প্রধান ঘানি খাওয়াজ। জম্মু কাশ্মীরের সোপরে তুজ্জার গ্রামে আত্মগোপণ করে ছিল সে। কাশ্মীর পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে খতম করা হয়েছে শীর্ষ জঙ্গি নেতাকে। জম্মু কাশ্মীরের আইজিপি বিজয় কুমার সাংবাদিক বৈঠক করে এই খবর জানিয়েছেন।

কাশ্মীরে বড় সাফল্য সেনার

আল বাবর জঙ্গি গোষ্ঠীর নেতা ঘানি খাওয়াজ। লুকিয়ে রয়েছেন সোপরের তুজ্জর গ্রামে। গোপন সূত্রে খবর পেয়েছিল সেনা বাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ । সেই খবর পাওয়ার পরেই যৌথ অভিযান চালায় তারা। সেনা বাহিনী অভিযান শুরু করেেছ আঁচ করতে পেরেই প্রতিরোধ গড়ে তোলে জঙ্গিরা। তুমুল গুলি বিনিময় চলে দুই পক্ষের মধ্যে। দীর্ঘক্ষণ গুলি বিনিময় চলার পর জঙ্গিরা চুপ করে যায়। তারপরেই ধীরে ধীরে জঙ্গি ডেরায় ঢোকেন তাঁরা।

জঙ্গিদের দেহ সনাক্ত করতে গিয়েই সেনা বাহিনী ও পুলিশ জানতে পারে আল বাবর জঙ্গি গোষ্ঠীর প্রধান নিকেশ হয়েছে এই অভিযানে। এই ঘটনাকে বড় সাফল্য বলে মনে করছে সেনা । কাশ্মার থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর বাইরের জঙ্গি সংগঠনের মদত কমে গিয়েছিল। কাশ্মীরের ভেতরে যে জঙ্গি গোষ্ঠী গুলি ছিল তারাই কাজ করছিল। একে একে তাঁদের অনেককেই নিকেশ করেছে সেনাবািহনী। আল বাবর প্রধানের মৃত্যুতে জঙ্গি কার্যকলাপ উপত্যকায় আরও কমবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+