Tomato Price Hike: ১০০ টাকা কেজি, হেঁসেলে আগুন ধরাচ্ছে সবজির দাম, টম্যাটোর দামে চোখ কপালে আম জনতার
শেষ পাতে টম্যাটোর চাটনির খাওয়া ভুলে যান। রান্নায় স্বাদ আনা থেকে শুরু করে শেষ পাতে টকের স্বাদ দেয় যে সবজি তার দাম এখন আকাশ ছোঁয়া। ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টম্যাটো । মাথায় হাত মধ্যবিত্তের। টমেটো না দিয়েই রান্নায় স্বাদ আনতে হবে এবার।
এদিকে আবার আদার দামও ২০০ টাকা কেজি হয়ে গিয়েছে। মণিপুরে অশান্তির কারণেই আদার দামে এই বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। কাজেই টম্যাটোর পর আদার দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়ায় মধ্যবিত্তের হেঁসেলে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।

বর্ষা পড়তেই আকাশ ছোঁয়া টমেটোর দাম। হাত দেওয়া যাচ্ছে না টমেটোয়। রান্নায় দেওয়া তো দূরের কথা। হঠাৎ করেই ১০০ টাকা কেজি হয়ে গিয়েছে টমেটোর দাম। প্রবল বর্ষণের কারণেই টমেটোর এই দাম বৃদ্ধি বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। টমেটো পচনশীল। বেশিদিন সংরক্ষণ করে রাখা যায় না।
একাধিক চাষী জানিয়েছেন হঠাৎ করে প্রবল বর্ষণ শুরু হয়ে যাওয়ার কারণে টমেটো জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে। ফসল তোলার সুযোগ পাচ্ছেন না চাষীরা। ফলে ফলনে ঘাটতি দেখা দিয়েছে। দক্ষিণের অধিকাংশ রাজ্যেই টমেটোর দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। বেঙ্গালুরু , রায়পুরে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে টমেটোর দাম।
যেখানে ৩০ থেকে ৪০ টাকা কেজি প্রতি দরে বিক্রি হতো টমেটো বর্ষা আসতেই তার দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। এদিকে আবার মণিপুরে অশান্তির কারণে আদার দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। আদার দাম এক ধাক্কায় ১০০ টাকা কেজি হয়ে গিয়েেছ। রান্নার স্বাদ আনতে এবার আদা এবং টমেটো কোনওটাই ব্যবহার করতে পারবেন না গৃহিনীরা।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications