Tomato Price Hike: আদা থেকে লঙ্কা- পেঁয়াজ-টম্যাটো, দামের ঝাঁঝে নাকের জলে চোখের জলে আম জনতা
সবজির বাজারে যাওয়া যাচ্ছে না। এতোটাই দাম বেড়েছে সব সবজির। আদা থেকে শুরিু করে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পটল, ঝিঙে, বেগুন , টম্যাটো সব সবজির দামই প্রায় আগুন। রান্নায় ব্যবহারের সব অপরিহার্য সবজির দাম হু হু করে বেড়েছে গোটা দেশে।
একদিকে যখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে রিজার্ভ ব্যাঙ্ক বারবার রেপোরেট বাড়িয়েছে। সেখানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসা তো দূরের কথা সেটা আরো দ্বিগুণ হারে বেড়ে চলেছে। ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে সবজির বাজারের। গত একবাসে কাঁচা সবজির বাজারে দাম ক্রমশ চড়া হয়েছে।

প্রথমে আদা দিয়ে শুরু হয়েছিল। আদার দাম ৩০০ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেসময় দাবি করা হয়েছিল মণিপুরের অশান্তির কারণে আদার দাম বেড়েছে। কিন্তু সেই দাম খুব একটা নিয়ন্ত্রণে আসেনি এখনও। আদার দাম এখনও দেড়শো থেকে ২০০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। অন্যদিকে অন্যান্য সবজির দাম বেড়েছে।
কয়েকদিন আগে কাঁচালঙ্কার দাম ৪০০ টাকাতে পৌঁছে গিয়েছিল। কি তার কারণ তা স্পষ্ট নয়। কালোবাজারি না ফলনে ক্ষতি সেটাও স্পষ্ট নয়। অন্যদিকে পেঁয়াজের দামও কয়েকদি রাজ্যে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল। প্রতিবছরই দেখা যাচ্ছে এই সময়টায় পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। তার মাঝেই আবার টমেটোর দাম আগুন। এক কেজি টম্যাটো ১৫০ থেকে ১৫৫ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে।

কাজেই দৈননন্দিন রান্নায় ব্যবহারের সব সবজির দামই চড়েছে। মধ্যবিত্ত মানুষের কঠিন পরিস্থিতিত। তার উপরে আবার রান্নার গ্যাসের দাম। গত কয়েক বছরে রান্নার গ্যাসের দাম এক টাকাও কমেনি উল্টে বেড়েছে। সেরকমই পরিস্থিতি তৈরি হয়েছে। তার উপরে আবার সরষের তেলের দামও বাড়ছে। সবদিক দিয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সকলে।
সবজির দাম নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্সের সদস্যরা বাজারে বাজারে ঘুরছে। বিক্রেতাদের দাম বেঁধে দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে কি সমস্যা মিটছে। আবার সেই আগের পরিস্থিতি তৈরি হচ্ছে। সামনেই আবার পুজোর মরশুম আসছে। খাবার জিনিসের দামই যদি এতোটা বেড়ে যায়। তাহলে নতুন জামাকাপড় কেনার ক্ষেত্রে পকেটে টান পড়বে তাতে কোনও সন্দেহ নেই।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications