ভিক্ষে চাওয়ায় শিশুকে গাছে বেঁধে টাকা ছিনতাই, লুধিয়ানায় টোল প্লাজার ঘটনায় চাঞ্চল্য
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। লুধিয়ানায় একটি টোল প্লাজায় শিশু শ্রমিককে মারধর করে টাকা ছিনতাই করে নিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। লুধিয়ানায় একটি টোল প্লাজায় শিশু শ্রমিককে মারধর করে টাকা ছিনতাই করে নিয়েছে। শিশুটি গাড়ির পিছনে ছুটছিল বলে তাকে এভাবে শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে।

ভাইরাল ভিডিও-য় দেখা যাচ্ছে অচেনা এক ব্যক্তি শিশুটিকে ছাড়িয়ে দিচ্ছেন গাছে বাঁধা অবস্থা থেকে। শিশুটির বয়স বড়জোর পাঁচ বছর বলে খবর।
প্রত্যক্ষদর্শীদের মতে, অনেকে এই ঘটনা দেখলেও এগিয়ে আসেননি। টোল প্লাজার কর্মী রাহুল বলছেন, শিশুটি গাড়ির পিছনে ছুটতে ছুটতে চাপা পড়তে পারত। তাই তাকে ধরে এনে বেঁধে রাখা হয়েছে।
তবে এতটাই কষে বেঁধে রাখা হয়েছিল যে শিশুটির হাতে কালশিটে পড়ে গিয়েছে। লুধিয়ানা পুলিশের ডিসিপি গগন অজিত সিং বলেছেন, টোল প্লাজার কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও দেখে পুলিশ ব্যবস্থা নেবে। অভিযুক্তকে এখনও পুলিশ গ্রেফতার করেনি। ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।
More From
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications