ভারতের শান্তি ভঙ্গ করতে নেপাল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে অনেকে, দাবি অমিত শাহের
ভারতের শান্তি ভঙ্গ করতে নেপাল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে অনেকে, দাবি অমিত শাহের
অনেকেই আছে যারা ভারতে শান্তি দেখতে পছন্দ করে না, তারা দেশের উন্মুক্ত সীমান্ত দিয়ে, বিশেষ করে নেপাল দিয়ে এই দেশে অনুপ্রবেশ করে। বৃহস্পতিবার এসএসবির ৫৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এসে এমনই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সশস্ত্র সীমা বলের সেনা ও আধিকারিকদের অমিত শাহ জানান যে গত এক বছরে নেপাল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে ৫৪বার। তার মধ্যে ২জন পাকিস্তানিও রয়েছে। পাকিস্তানীর পাশাপাশি ২৪টি দেশ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। নেপাল ও ভুটানের ১,৭৫১ কিমি লম্বা দীর্ঘ সীমান্তের সুরক্ষায় রয়েছে এসএসবি। অমিত শাহ জানিয়েছেন, ভারতের সঙ্গে নেপাল এবং ভুটানের খুবই বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক। সীমান্ত বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই দুই দেশের মানুষ ভারতবাসীর সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আচরণ করবে। মন্ত্রী বলেন, 'তবে বিশ্বজুড়ে যেভাবে সফর সহজ হচ্ছে, তাই কিছু দেশ রয়েছে যারা ভারতকে শান্তিতে দেখতে চায় না, তারা নেপাল সীমান্তকে ব্যবহার করে দেশে অনুপ্রবেশের চেষ্টা করছে।’
এসএসবি প্রসঙ্গে মন্ত্রী জানান, দু’টি হিমালয় দেশের মাঝে সীমান্তকে খুব সুন্দরভাবে রক্ষা করে চলেছে এসএসবি। গত এক বছরে এসএসবি ৩৮০ কোটি টাকার নিষিদ্ধ জিনিস বীঝেয়াপ্ত করেছে সীমান্ত থেকে। এর মধ্যে ১৬৬ কোটি টাকার মাদকও রয়েছে। আগামী বছরের শেষের মধ্যেই এসএসবিকে আরও ১২,০৫৫ জওয়ান দেওয়া হবে, শক্তি বাড়ানোর জন্য। অমিত শাহ প্রতিশ্রুতি দেন যে পরিবারের সঙ্গে জওয়ানরা যাতে ১০০দিন কাটাতে পারেন তা তিনি দেখবেন।
More From
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications